ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

গাজীপুরে জমি দখলে বাধা ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৯:১৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৯:১৫:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৮ বার পঠিত
গাজীপুরে জমি দখলে বাধা ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার ছবি সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এলাকায় এক ব্যবসায়ীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং শারীরিক লাঞ্ছনার অভিযোগে সাব্বির আহমেদ শামীম (৩০) নামে এক স্থানীয় যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুন) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গ্রেপ্তারকৃত শামীম ওই এলাকার আরফান আলীর ছেলে এবং ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত বলে জানা গেছে। ঘটনার প্রেক্ষিতে জমির মালিক নুরুদ্দিন খন্দকার খোকন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী নুরুদ্দিন খন্দকার খোকন তার মালিকানাধীন ১১ দশমিক ৫৫ শতাংশ জমিতে বালু ভরাটের কাজ শুরু করলে সাব্বির আহমেদ শামীম ও তার সহযোগীরা সেখানে বাধা প্রদান করেন। অভিযোগ উঠেছে, গত ৭ জুন বিকেলে শামীম দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে কাজ বন্ধ রাখার হুমকি দেন। পরদিন সকালে পুনরায় কাজ শুরু হলে তারা আবারও হামলা চালিয়ে নুরুদ্দিনকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে শামীমকে হাতেনাতে আটক করতে সক্ষম হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
 

তবে অভিযুক্ত সাব্বির আহমেদ শামীম তার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বালু ভরাটের কাজ তাদের পারিবারিক জমির ওপর দিয়ে পরিচালিত হওয়ায় তিনি বাধা দিয়েছিলেন এবং বিষয়টি কেবল জমি সংক্রান্ত বিরোধ। এদিকে দলীয় নেতার বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ জানান, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং সাংগঠনিকভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর নিশ্চিত করেছেন যে, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।