ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

পদ্মার চরের মানুষের দুর্দশা: শিক্ষা, চিকিৎসা ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত জীবন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৯:২২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৯:২৯:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
পদ্মার চরের মানুষের দুর্দশা: শিক্ষা, চিকিৎসা ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত জীবন প্রতীকী ছবি- ( সংগৃহীত)

বাংলাদেশের অন্যতম প্রধান পদ্মার চরাঞ্চলে বসবাস করছে হাজার হাজার মানুষ। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই অঞ্চলগুলো যেন এক ভিন্ন জগত, যেখানে আধুনিক সভ্যতার অনেক সুবিধাই এখনো পৌঁছায়নি। বছরের পর বছর ধরে এসব চরবাসী শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ- ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছে।

চরাঞ্চলের বড় সমস্যা হচ্ছে অনিশ্চয়তা। নদী ভাঙন এখানে নিত্যদিনের ঘটনা। একটি পরিবার বছরের পর বছর ধরে যে জমিতে বসবাস করে, একদিন হঠাৎ করেই তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে মানুষ গৃহহীন হয়ে পড়ে। এই ভাঙন শুধু ঘরবাড়িই কেড়ে নেয় না, কেড়ে নেয় তাদের জীবিকার প্রধান উৎস—চাষের জমি ও ফসল। যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা চরবাসীর জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। অধিকাংশ চরেই পাকা রাস্তা নেই। বর্ষাকালে পুরো এলাকা পানিতে ডুবে যায়, তখন নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। জরুরি প্রয়োজনে, বিশেষ করে অসুস্থ রোগী বা প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে সময়মতো ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ফলে অনেক সময় চিকিৎসার অভাবে প্রাণহানির ঘটনাও ঘটে।

শিক্ষা খাতেও চিত্র খুবই হতাশাজনক। অনেক চরেই বিদ্যালয় নেই, আর যেখানে আছে সেখানেও পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাসামগ্রীর অভাব রয়েছে। বিদ্যালয়ে যাতায়াতের ঝুঁকি, দারিদ্র্য এবং পারিবারিক চাপের কারণে অনেক শিশুই অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দেয়। ফলে একটি বড় অংশ অশিক্ষিত থেকে যাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

স্বাস্থ্যসেবা প্রায় অনুপস্থিত বললেই চলে। চরাঞ্চলে সরকারি হাসপাতাল বা ক্লিনিকের সংখ্যা অত্যন্ত কম। সামান্য অসুখ-বিসুখের চিকিৎসার জন্যও অনেক দূরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু এবং বৃদ্ধদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রে কুসংস্কার ও অজ্ঞতার কারণে সঠিক চিকিৎসাও নেওয়া হয় না।

অর্থনৈতিক দিক থেকেও চরবাসী চরম সংকটে রয়েছে। তাদের প্রধান জীবিকা কৃষি, মাছ ধরা এবং গবাদি পশু পালন। কিন্তু নদী ভাঙন এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদন অনিশ্চিত হয়ে পড়ে। ফলে ঋণের বোঝা বাড়ে এবং অনেক পরিবার দারিদ্র্যের দুষ্টচক্রে আটকে যায়। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় তারা অন্য কোথাও গিয়েও স্থায়ীভাবে বসবাস করতে পারে না।

বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, স্যানিটেশনসহ অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধাও পর্যাপ্ত নয়। আধুনিক প্রযুক্তির সুবিধা থেকে তারা বঞ্চিত।

চরবাসীর এই দুর্দশা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেকসই বাঁধ নির্মাণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ বরাদ্দ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করলে চরাঞ্চলের মানুষের জীবনমান অনেকটাই উন্নত হতে পারে।

পদ্মার চর শুধু ভৌগোলিক অবস্থান নয়, এটি হাজারো মানুষের জীবন-সংগ্রামের প্রতিচ্ছবি। এই মানুষদের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।