ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি, ১৯৯৪ সাল থেকে চলছে আন্দোলন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৯:৪৮:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি, ১৯৯৪ সাল থেকে চলছে আন্দোলন সংগৃহীত ছবি
 

জাতীয় সংসদে নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।
 

হান্নান মাসউদ জানান, ১৯৯৪ সাল থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী অঞ্চলের মানুষ এই দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। তিনি অঞ্চলটির ঐতিহাসিক গুরুত্বও তুলে ধরেন। তার ভাষ্যমতে, ব্রিটিশ সরকার ১৭৭২ সালে মাত্র ১৮টি জেলা ঘোষণা করলে নোয়াখালী সেগুলোর একটি ছিল। এই অঞ্চলে একসময় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নদীবন্দর ভুলুয়া ছিল এবং আঞ্চলিক গুরুত্বের বিচারে এখানে একটি বড় বিমান ঘাঁটিও নির্মিত হয়েছিল।
 

এমপি মাসউদ আরও বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী সংগ্রাম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান — প্রতিটি ঐতিহাসিক সংকটে এই অঞ্চলের মানুষ সম্মুখসারিতে থেকে আত্মত্যাগ করেছে। তবুও রাজনৈতিক কারণে অঞ্চলটি দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত এবং বৈষম্যের শিকার হয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন। বক্তব্যের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় সরকারের কাছে নির্দিষ্ট কী পদক্ষেপ চাওয়া হচ্ছে, তা বিস্তারিত তুলে ধরতে পারেননি তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।