ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ-অবরোধ কতটা কার্যকর, প্রশ্ন উঠছে বিশ্লেষকদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৯:২৭:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৯:২৭:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ-অবরোধ কতটা কার্যকর, প্রশ্ন উঠছে বিশ্লেষকদের সংগৃহীত ছবি
 

ইরানকে পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্র যে নৌ-অবরোধ আরোপ করেছে, তার কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। স্যাটেলাইট চিত্র, জাহাজ ট্র্যাকিং ডেটা এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ বলছে, অবরোধ সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে ইরানি জাহাজ চলাচল অব্যাহত রয়েছে।
 

মার্কিন প্রশাসন অঙ্গীকার করেছিল যে নির্দিষ্ট সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত ইরানের কোনো জাহাজ বন্দর ছাড়তে পারবে না। তবে শিপিং জার্নাল লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের বিশ্লেষক ব্রিজেট ডায়াকুন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, মার্কিন প্রশাসনের তথ্যে অসামঞ্জস্যতা এবং প্রকাশে বিলম্বের কারণে এই অবরোধের প্রকৃত পরিধি ও সাফল্য পরিমাপ করা কঠিন হয়ে পড়েছে।
 

বিভিন্ন সামুদ্রিক সংস্থার বিশ্লেষণে দেখা গেছে, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইরানি পতাকাবাহী জাহাজসহ অনেক জাহাজ এখনো হরমুজ প্রণালি অতিক্রম করছে এবং ইরানের বন্দরে নিয়মিত যাতায়াত করছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পারস্য উপসাগরে প্রবেশের পর এসব জাহাজের অনেকগুলো ট্রান্সপন্ডার 'স্পুফিং' পদ্ধতিতে নিজেদের প্রকৃত অবস্থান গোপন করছে। এর পাশাপাশি সমুদ্রের মাঝেই এক জাহাজ থেকে অন্য জাহাজে ইরানি তেল স্থানান্তরের মতো কার্যক্রমও চলছে বলে খবর পাওয়া গেছে।
 

এই 'ছায়া নেটওয়ার্ক'র মাধ্যমে ইরান কার্যত মার্কিন অবরোধকে পাশ কাটিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা ওয়াশিংটনের কূটনৈতিক চাপের কৌশল নিয়েই বড় প্রশ্ন তুলে দিচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।