ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত নিআমতের শুকরিয়া আদায় করা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০১:৫৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০১:৫৮:৩১ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত নিআমতের শুকরিয়া আদায় করা সংগৃহীত
এ পৃথিবীর যা কিছু সৃষ্টি, আল্লাহ তা মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। আল্লাহ বলেন, ‘তিনিই সেই মহান সত্তা, যিনি এ পৃথিবীর সবকিছু তোমাদের জন্য তৈরি করেছেন।’ (সুরা বাকারা, আয়াত ২৯)।
মুমিনগণই সব সময় আল্লাহর নেয়ামতের শুকরিয়া করে থাকে।
আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে বেষ্টন করে রয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিআমত। কিন্তু দুঃখের বিষয় আমরা কখনো কখনো সেই নিআমতগুলো উপলব্ধি করে তাঁর শুকরিয়া আদায় করি না। আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারব আমরা আল্লাহর দেওয়া কত নিআমতের মধ্যে ডুবে আছি।
এর মধ্যে একটি নিআমত হলো সুস্থতা। আজ আমি, আপনি সুস্থ জীবনযাপন করছি। চারদিক ঘুরে বেড়াচ্ছি। কাজকর্ম করছি। অথচ আমার আপনার বয়সি আজ কত লোকজন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। বিনা চিকিৎসা এবং অর্থের অভাবে মৃত্যুবরণ করছে।
পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘যদি তোমরা আমার অনুগ্রহের শোকর আদায় কর তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য অনুগ্রহ আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা একে অস্বীকার কর তাহলে জেনে রাখ, আমার আজাব বড়ই কঠিন।’ (সুরা ইবরাহীম, আয়াত ১৪)। শোকর শুধু মুখে বলার জন্য নয়, অন্তরে, মুখে ও কাজের মাধ্যমে তা প্রকাশ করতে হয়।
প্রকৃত শোকর হলো মুখে নিআমতের প্রশংসা করা, নিআমতের কথা স্বীকার করা, নিআমতদাতার প্রতি ভালোবাসা পোষণ করা এবং তাঁর আনুগত্য করা—তাঁর নির্দেশ মেনে চলা।
যাদের পিতা-মাতা ঘরে জীবিত আছেন, তাও অনেক বড় নেয়ামত। তাদের সেবা করা রবের সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম।
খেয়াল রাখতে হবে—আপনার আমার মতো কত লোক এ দুনিয়ার বুকে সেজদা দিতে অক্ষম, অথচ আপনি আমি নামাজ আদায় করতে পারছি, মসজিদে গিয়ে জামাতে শরিক হতে পারছি। এটি কত বড় নিআমত—তা কি আমরা কখনো ভেবে দেখেছি?
আমরা তিন বেলা ভালো খাবার খেতে পারছি—এটিও বড় নেয়ামত। অথচ কতজন এক মুঠো খাবারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে। কেউবা রোগ-শোকে বিছানায় কাতরাচ্ছে।
আমি, আপনি সুন্দরভাবে কথা বলতে পারছি, এ পৃথিবীর রূপ-রস-গন্ধ উপভোগ করছি—অথচ অনেকে অন্ধ, বোবা হয়ে জীবন যাপন করছে। একটু কি আমরা চিন্তা করে দেখব না?
মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব না? আল্লাহ বলেন, ‘তিনিই আল্লাহতাআলা, যিনি তোমাদের শোনার জন্য কান, দেখার জন্য চোখ এবং চিন্তা ও গবেষণার জন্য মন দিয়েছেন; কিন্তু তোমরা অল্পই এসব দানের শোকর আদায় কর।’ (সুরা আল মোমেনুন, আয়াত ৭৮)
আল্লাহ আরও বলেন, ‘তোমাদের শাস্তি দিয়ে আল্লাহতাআলা কী করবেন, যদি তোমরা তাঁর কৃতজ্ঞতা আদায় কর এবং তাঁর ওপর ইমান আন?’ (সুরা নিসা, আয়াত ১৪৭)
‘অতএব তোমরা অনুগ্রহের জন্য আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় কর এবং কখনো আমার অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা বাকারা, আয়াত ১৫২)
আমাদের মনে রাখতে হবে—আমরা যদি আল্লাহর নিআমতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন এবং আমাদের কঠিন শাস্তি দেবেন না।
আল্লাহ বলেন, ‘আমি লোকমানকে জ্ঞানদান করেছি এবং তাকে বলেছি—তুমি আল্লাহতাআলার নিআমতের শুকরিয়া আদায় কর। কেননা যে ব্যক্তি নিআমতের শুকরিয়া আদায় করে, সে তা করে নিজের ভালোর জন্যই।’ (সুরা লোকমান, আয়াত ১২)
মনে রাখতে হবে, বিলাসবহুল জীবনযাপনই নিআমতে ভরপুর নয়; বরং শান্তিতে জীবনযাপন করার মধ্যেই প্রকৃত সুখ।
যদি আল্লাহর নিআমত গণনা করতে যান, তার কোনো শেষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলেন, ‘যদি তোমরা আল্লাহর নিআমত গণনা কর, তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না।’ (সুরা ইবরাহীম, আয়াত ৩৪)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।