ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

দেশে বসেই আন্তর্জাতিক কার্ডে বিমানের টিকিট, সুবিধা ও স্বচ্ছতা বাড়ছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৫০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৫০:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
দেশে বসেই আন্তর্জাতিক কার্ডে বিমানের টিকিট, সুবিধা ও স্বচ্ছতা বাড়ছে ছবি: সংগৃহীত
বাংলাদেশি যাত্রীরা এখন দেশে বসেই বৈধ আন্তর্জাতিক ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশগামী বিমান টিকিট কিনতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালার মাধ্যমে ভ্রমণকারীদের সুবিধা বাড়ানো, টিকিটের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বৈদেশিক মুদ্রার লেনদেন আরও স্বচ্ছ করা সম্ভব হবে।
 
বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১৯ নভেম্বর) অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠানো নির্দেশনায় জানিয়েছে, যেসব যাত্রী বৈধ ভিসাধারী, তারা দেশে কার্যরত বিদেশি ও দেশি এয়ারলাইনসের কাছ থেকে সরাসরি আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। এর আগে আন্তর্জাতিক কার্ড কেবল বিদেশ ভ্রমণের সময় খরচের জন্য ব্যবহার করা যেত, যা দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রতিযোগিতামূলক মূল্যে টিকিট কেনার ক্ষেত্রে জটিলতা তৈরি করছিল।
 
নতুন নীতিমালা অনুযায়ী, টিকিট বিক্রির টাকা অবশ্যই বাংলাদেশের এডি ব্যাংকের পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এই লেনদেন বৈদেশিক মুদ্রা আয়ের আওতায় অন্তর্ভুক্ত হবে, যা ব্যাংকিং চ্যানেলে ডলার প্রবাহ আরও স্বচ্ছ করবে। ভ্রমণ কোটার আওতায় ইস্যু করা আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর সমপরিমাণ অর্থ আবার কার্ডে রিফিল করা যাবে, তবে এডি ব্যাংক নিশ্চিত হওয়ার পরই অর্থ রিফিল করা সম্ভব।
 
এয়ারলাইনসগুলোকে টিকিট বিক্রির অর্থ এডি ব্যাংকের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে জমা রাখার অনুমতি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, এই অ্যাকাউন্টে জমা উদ্বৃত্ত অর্থ টাকায় রূপান্তর না করেই বিদেশে রেমিট করা যাবে।
 
এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা বলছেন, নতুন উদ্যোগ দেশের টিকিটিং ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে। একই সঙ্গে দেশি–বিদেশি টিকিট বিক্রয় চ্যানেলের ভাড়ার বৈষম্য কমবে, আর বৈদেশিক মুদ্রার ওপর নজরদারি আরও শক্তিশালী হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।