ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

বংশালে বাসার সিঁড়ি থেকে আবারো শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৭:৫০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৭:৫০:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
বংশালে বাসার সিঁড়ি থেকে আবারো শিক্ষার্থীর লাশ উদ্ধার

পুরান ঢাকার বংশাল এলাকায় আবারও এক তরুণের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনিবার বিকেলে আগামাসি লেনের একটি চারতলা ভবনের সিঁড়িতে জিআই তারে গলা পেঁচানো অবস্থায় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সজিব, যিনি সম্প্রতি স্থানীয় আহমেদ বাউনিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন।
 

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিচয় অজ্ঞাত থাকলেও পরে মোবাইল ফোনের সূত্রে সজিব হিসেবে শনাক্ত করা হয়। তিনি বলেন, “চারতলার সিঁড়িতে উপুড় হয়ে থাকা অবস্থায় শিক্ষার্থীর গলায় জিআই তার পেঁচানো ছিল। ঘটনাস্থলের ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল, যা সন্দেহ তৈরি করেছে।” পুলিশ ধারণা করছে, তাকে হত্যার পর লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়। ঘটনার বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।
 

ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ পাঠানোর পর পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজিব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হলেও সম্প্রতি তাবলিগ জামাতে দোহারে গিয়েছিল এবং শুক্রবার বাসায় ফিরে আসে। শনিবার বিকেলে ফোন কল পেয়ে বাইরে বেরিয়ে গেলে আর ফিরে আসেনি। পরে খবর আসে, একটি ভবনের সিঁড়িতে তার লাশ পাওয়া গেছে।
 

ইসলাম আরও বলেন, যে ভবনে সজিবের লাশ উদ্ধার হয়েছে, সেখানে তার প্রেমিকার পরিবার থাকতো। ঘটনার পর থেকে সেই পরিবারের কোনো সদস্যের খোঁজ মেলেনি। জানা গেছে, সজিবের সঙ্গে মেয়েটির দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ছিল, যা দুই পরিবারের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছিল। নিহতের পরিবারের অভিযোগ, মেয়েটির দুই মামা—ইকবাল ও কামাল—পরিকল্পিতভাবে সজিবকে ডেকে নিয়ে হত্যা করেছে।
 

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই পুরান ঢাকার আরেকটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের রক্তাক্ত লাশ পাওয়া গিয়েছিল। ধারাবাহিকভাবে তরুণদের এমন মৃত্যু পুরান ঢাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।