ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

গবেষণার মান বাড়াতে ৯৮ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ঢাবির

আন্তর্জাতিক মানের গবেষণা, সময়মতো কোর্স শেষ ও নির্ধারিত সময়ে ফল প্রকাশের ওপর গুরুত্ব দিয়েছেন উপাচার্য।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
গবেষণার মান বাড়াতে ৯৮ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ঢাবির ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত ৯৮টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। গবেষণার মান উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান শক্তিশালী করা এবং উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।


রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে গবেষণা প্রকল্পগুলোর পরিচালক ও সহ-পরিচালকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়।


সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।


সভায় গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সেগুলো বাস্তবায়নে বিদ্যমান সীমাবদ্ধতা ও সমস্যা নিয়ে আলোচনা হয়। উপাচার্য গবেষকদের আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনার আহ্বান জানান। গবেষণাপত্রের মান বাড়াতে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ও উচ্চপ্রভাবসম্পন্ন Q1 ও Q2 জার্নালে গবেষণা প্রকাশের ওপরও গুরুত্ব দেন তিনি।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণার পরিবেশ উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি অর্জনের লক্ষ্যে সময়মতো কোর্স শেষ করা, নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া এবং দ্রুত ফল প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।


সভায় আরও জানানো হয়, গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা কার্যক্রম জোরদার এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘Dhaka University Innovation and Impact Summit’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গবেষণাভিত্তিক উদ্ভাবন ও মানসম্মত স্টার্টআপ গড়ে তোলার পরিবেশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।