প্রবাসীদের অবহেলা নয়, সংকটে পাশে দাঁড়াতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
রেমিট্যান্সে রাষ্ট্র উপকৃত হলেও বিদেশে হয়রানি ও আইনি জটিলতায় প্রবাসীরা পর্যাপ্ত সহায়তা পান না বলে অভিযোগ এনসিপি নেতার
- আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৩:২৬:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:২৬:১১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩০ বার পঠিত
ছবি: সংগৃহীত
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে রাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হলেও বিদেশে সংকটে পড়া প্রবাসীদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স গ্রহণ করেও তাঁদের সংকটের সময় সহায়তা না করা গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি অভিযোগ করেন, প্রবাসী বাংলাদেশিদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বিদেশের মাটিতে নানা সমস্যায় পড়লে তাঁদের রাষ্ট্রীয় সহায়তা পেতে ভোগান্তির মুখে পড়তে হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, বিদেশে কর্মরত বাংলাদেশিরা বিভিন্ন সময় হয়রানি, প্রতারণা, আইনি জটিলতা ও অধিকারবঞ্চনার শিকার হন। এসব পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে তিনি মনে করেন।
এনসিপির এই নেতা বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠানোর মাধ্যম নন; তাঁরা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। বিদেশে তাঁদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, কোনো অনুগ্রহ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।