ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভারত-চীনের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের প্রস্তাব মার্কিন সাংসদদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ভারত-চীনের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের প্রস্তাব মার্কিন সাংসদদের ট্রাম্প। ছবি: সংগৃহীত
নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই পথে তাঁর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। বহু চেষ্টা করেও এখনো তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সক্ষম হননি।
 
এই পরিস্থিতিতে আমেরিকার রিপাবলিকান সাংসদের ক্ষোভ গিয়ে পড়েছে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশের ওপর। তাঁদের অভিযোগ, এই দেশগুলো রাশিয়ার যুদ্ধযন্ত্র চালু রাখতে জ্বালানি তেল ও অন্যান্য পণ্য কিনে অর্থ সাহায্য করছে। ফলে প্রস্তাব উঠেছে—এই দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হোক।
 
বর্তমানে ভারতের জ্বালানি চাহিদার বড় অংশই মেটানো হয় রাশিয়া থেকে আমদানি করা তেল দিয়ে। চীনও একইভাবে রাশিয়ার বড় ক্রেতা। ব্রাজিলসহ আরও কিছু দেশও রাশিয়ার গ্যাস ও তেলের ওপর নির্ভরশীল। মার্কিন আইনপ্রণেতাদের মতে, এই বাণিজ্যই পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সাহস জোগাচ্ছে।
 
এই প্রেক্ষাপটে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লু মেন্থাল মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করেছেন। প্রস্তাব অনুযায়ী, যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তাদের পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। আগামী আগস্ট মাসে এই বিলটি সেনেটে উত্থাপন করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে বিলটির পক্ষে ৮৪ শতাংশ সমর্থন মিলেছে।
 
রিপাবলিকান সেনেটর রিচার্ড ব্লু মেন্থাল সামাজিক মাধ্যমে এক্স (পূর্বে টুইটার) পোস্ট করে এই বিলকে রাশিয়ার মতো ‘অপরাধীর’ বিরুদ্ধে শক্তি প্রয়োগের যথোপযুক্ত উপায় হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “এই বিলের মাধ্যমে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোকে রাশিয়ার সঙ্গে ব্যবসার জন্য কঠিন শাস্তির মুখে পড়তে হবে।”
 
এমন সময়ে এই বার্তা এল, যখন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, “ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে বহুবার বলা হয়েছে। যদি আগামী ৫০ দিনের মধ্যে পুতিন যুদ্ধবিরতিতে না আসেন, তবে রাশিয়ার পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।”
 
উল্লেখযোগ্য বিষয় হলো, ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছেন। যদিও কয়েকবার পুতিনের সঙ্গে আলোচনার চেষ্টা হয়েছে, তবুও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বিশ্বে নিজেকে শান্তির প্রতীক হিসেবে তুলে ধরতে যুদ্ধ থামানো ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 
ফলে রাশিয়া এবং তাদের বাণিজ্যিক মিত্রদের ওপর শুল্ক আরোপের মাধ্যমে পুতিনকে আলোচনার টেবিলে আনতেই আমেরিকার এই কৌশল বলে মনে করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।