ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৯:২৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৯:২৯:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েল ভ্রমণ নিয়ে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা এবং সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।
 

বৃহস্পতিবার জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের তাদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে পর্যালোচনার পরামর্শ দেয়। এতে বলা হয়, আঞ্চলিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় যেকোনো ধরনের ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। তাই ব্যক্তিগত নিরাপত্তা ও পরিবারের ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 

একই দিনে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ব্রিটিশ নাগরিকদের জন্য আলাদা নির্দেশনা জারি করে। সেখানে বর্তমান পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া ইসরায়েল সফর এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
 

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সামরিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও নৌবহরে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে।
 

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ প্রকাশ্যে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে তা গোটা অঞ্চলকে অস্থির করে তুলতে পারে। তার ভাষায়, সম্ভাব্য হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও ইসরায়েলি ভূখণ্ড ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
 

এই ধরনের হুঁশিয়ারির পরদিনই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পক্ষ থেকে ইসরায়েল ভ্রমণ সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে চলমান উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইতালি, স্পেন, পোল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগ করার পরামর্শ দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।