ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইরানে যোগাযোগ বিচ্ছিন্ন করে দমন অভিযানের অভিযোগ, আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শিরিন এবাদির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১০:২৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১০:২৮:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
ইরানে যোগাযোগ বিচ্ছিন্ন করে দমন অভিযানের অভিযোগ, আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শিরিন এবাদির

 

ইরানে চলমান দমন অভিযানের তথ্য আড়াল করতে সরকার পরিকল্পিতভাবে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে—এমন অভিযোগ তুলে খামেনি প্রশাসনের বিরুদ্ধে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। তাঁর দাবি, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে সহিংসতা চালানোর মাধ্যমে সরকার ঘটনার চিহ্ন মুছে ফেলতে চাচ্ছে।
 

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শিরিন এবাদি বলেন, ইরান বর্তমানে ‘সংগঠিত নীরবতা’র মধ্যে রয়েছে। তাঁর ভাষায়, ইন্টারনেট বন্ধ, যোগাযোগ অচল, সাক্ষীদের ভয়ভীতি এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ—সব মিলিয়ে এটি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে সহিংস কর্মকাণ্ড গোপনে চালানো সম্ভব হচ্ছে।
 

সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল-এর তথ্য উদ্ধৃত করে এবাদি জানান, মাঠপর্যায়ের ও চিকিৎসা সংক্রান্ত তথ্য, পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং নিরাপত্তা ও সরকারি সংস্থার ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া উপাত্তের বহুস্তর বিশ্লেষণের ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, গত ৮ ও ৯ জানুয়ারি টানা দুই রাতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি শুধু সংখ্যার প্রশ্ন নয়; সহিংসতার ধরনও গভীর উদ্বেগের।
 

শিরিন এবাদি আরও উল্লেখ করেন, এটি একটি সংগঠিত দমন অভিযান, যেখানে ইন্টারনেট বন্ধ রেখে সরাসরি শক্তি প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠছে। তাঁর মতে, এ ধরনের পরিস্থিতিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত চিত্র সামনে আসা কঠিন।
 

এ অবস্থায় তিনি অবিলম্বে ইন্টারনেট সেবা পুনরায় চালু করা, একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত গঠন এবং দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান। আন্তর্জাতিক মহলে মানবাধিকার পরিস্থিতি নিয়ে নজরদারি জোরদারের দাবিও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।