ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভোলায় গাছে রশি বেঁধে খেলতে গিয়ে দুর্ঘটনা, গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০১-২০২৬ ০৭:১৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৬ ০৭:১৪:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ভোলায় গাছে রশি বেঁধে খেলতে গিয়ে দুর্ঘটনা, গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু ছবি সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় খেলাচ্ছলে গাছের সঙ্গে রশি বেঁধে দুষ্টুমি করতে গিয়ে গলায় ফাঁস লেগে তামিম ইকবাল নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখছে এবং হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে।
 

রোববার (১১ জানুয়ারি) সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কালামুল্লাহ গ্রামের পূর্ব চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি সুপারি বাগান থেকে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় এক অটোরিকশা চালক প্রথমে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসী ও পুলিশকে জানান। পরে মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 

মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, নিহত তামিম ইকবাল ওই গ্রামের রফিকুল ইসলাম ও সুরমা দম্পতির সন্তান। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেলে তামিম তার দাদা শফিক মিয়ার সঙ্গে স্থানীয় একটি রাইস মিলে যায়। সে সময় শিশুটির হাতে একটি রশি ছিল।
 

পুলিশ জানায়, দাদা শফিক মিয়া যখন রাইস মিলের মালিকের সঙ্গে কথা বলছিলেন, তখন তামিম সবার অজান্তে ওই রশি নিয়ে মিলের পেছনে থাকা সুপারি বাগানে চলে যায়। ধারণা করা হচ্ছে, সেখানে গাছের সঙ্গে রশি বেঁধে খেলতে গিয়ে অসাবধানতাবশত রশিটি তার গলায় আটকে ফাঁস লেগে যায়, যার ফলে তার মৃত্যু ঘটে।
 

এসআই এরশাদ আলী আরও বলেন, শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং সুরতহাল প্রতিবেদনেও হত্যার কোনো প্রমাণ মেলেনি। পরিবারের দেওয়া বর্ণনার সঙ্গে ঘটনাস্থলের পরিস্থিতির মিল রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।