ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

তেলের ট্যাংকার আটকের বিষয়ে যা বলছে রাশিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১১:২৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১১:২৭:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
তেলের ট্যাংকার আটকের বিষয়ে যা বলছে রাশিয়া ছবি সংগৃহীত

আটলান্টিক মহাসাগরে গভীর সমুদ্রে একটি রাশিয়ান পতাকাবাহী তেল ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ‘মেরিনেরা’ নামের ট্যাংকারটি আটকের বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান জাতিসংঘের সামুদ্রিক আইন সংক্রান্ত কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।

বুধবার এক বিবৃতিতে রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, ট্যাংকারটি কোনো দেশের জলসীমার ভেতরে নয়, বরং আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। সে অবস্থায় মার্কিন সামরিক বাহিনী ট্যাংকারটি আটক করে এবং বর্তমানে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মন্ত্রণালয় আরও দাবি করেছে, গত ২৪ ডিসেম্বর ট্যাংকারটিতে রাশিয়ান পতাকা উত্তোলনের জন্য অস্থায়ী অনুমতি দেওয়া হয়েছিল, যা রাশিয়া ও আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ ছিল।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান যুদ্ধজাহাজগুলো ট্যাংকারটির আশপাশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
 

আটক ট্যাংকারটির ক্রুদের মধ্যে রাশিয়ান নাগরিক থাকার বিষয়টি উল্লেখ করে রাশিয়া যুক্তরাষ্ট্রকে আটক নাবিকদের মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত দেশে ফেরার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
 

এর আগে গত ডিসেম্বরে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড তল্লাশি চালাতে গেলে ‘বেলা ১’ নামে পরিচিত ওই ট্যাংকারটি পালিয়ে যায়। পরবর্তীতে মাঝ সমুদ্রে নাম পরিবর্তন করে ‘মেরিনেরা’ রাখা হয় এবং জাহাজটির নিবন্ধন রাশিয়ায় স্থানান্তর করা হয়।
 

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, বুধবার আইসল্যান্ডের কাছাকাছি এলাকায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ও সামরিক বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
 

মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে বিচার বিভাগ, স্বরাষ্ট্র সুরক্ষা বিভাগ ও প্রতিরক্ষা বিভাগের সমন্বয়ে ট্যাংকারটি আটক করা হয়েছে।
 

মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানান, অভিযানের সময় আশপাশে রাশিয়ান যুদ্ধজাহাজ ও একটি সাবমেরিন উপস্থিত ছিল। তবে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।