ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

নৌপথে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’: ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও কৃত্রিম সংকটের নেপথ্যে রাঘববোয়ালরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ১০:২২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ১০:২২:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
নৌপথে এখনো সক্রিয় ‘আওয়ামী সিন্ডিকেট’: ৫০০ কোটি টাকা আত্মসাৎ ও কৃত্রিম সংকটের নেপথ্যে রাঘববোয়ালরা ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও দেশের নৌ-বাণিজ্য ও লাইটার কার্গো জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখনো রয়ে গেছে দলটির প্রভাবশালী ‘রাঘববোয়াল’ সিন্ডিকেটের হাতে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমান ও আ জ ম নাছিরদের গড়ে তোলা এই চক্রটি এখনো বহাল তবিয়তে চাঁদাবাজি ও সিরিয়াল নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। লাইটার কার্গো জাহাজ মালিকদের মতে, এই সিন্ডিকেটের কারণে সাধারণ মালিকদের প্রায় ৫০০ কোটি টাকার ডেমারেজ ও ভাড়া বকেয়া পড়ে আছে। এমনকি লাইটার জাহাজকে ‘ভাসমান গোডাউন’ বানিয়ে বাজারে কৃত্রিম পণ্য সংকট তৈরির মতো ভয়ংকর অভিযোগও উঠেছে এই চক্রের বিরুদ্ধে। উদ্ভূত পরিস্থিতিতে সিন্ডিকেট ভাঙতে ও পাওনা আদায়ে ১০ দফা দাবি জানিয়ে সারাদেশে পণ্য পরিবহন বন্ধের হুমকি দিয়েছেন সাধারণ জাহাজ মালিকরা।
 
অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙর থেকে পণ্য খালাস ও সারাদেশে পৌঁছানোর প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি)। নিয়ম অনুযায়ী তিনটি সংগঠনের সমন্বয়ে এটি চলার কথা থাকলেও অভিযোগ উঠেছে, আওয়ামীপন্থী নেতা হাজী শফিক আহমেদ নিজেকে স্বঘোষিত কনভেনর ঘোষণা করে নিয়ন্ত্রণ কুক্ষিগত করেছেন। সাধারণ মালিকদের দাবি, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২১১ কোটি টাকা ডেমারেজ পাওনা নিয়ে সমঝোতা চুক্তি হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বর্তমানে এই পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০০ কোটি টাকায়। এই বিশাল অর্থ আত্মসাৎ করে সিন্ডিকেটের সদস্যরা নিজস্ব জাহাজ তৈরি করে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করছে, যার ফলে প্রকৃত জাহাজ মালিক ও শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন।
 
ভুক্তভোগী জাহাজ মালিকদের অভিযোগ, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক এমপিদের ছত্রচ্ছায়ায় থাকা বেলায়েত হোসেন, আব্দুল আজিজ ও পারভেজ আহমেদরা এখনো পর্দার আড়াল থেকে সব নিয়ন্ত্রণ করছেন। যেখানে একটি জাহাজ ৮ থেকে ১১ দিনে খালি হওয়ার কথা, সেখানে সিন্ডিকেটের যোগসাজশে পণ্য খালাস না করে জাহাজগুলোকে ১১ মাস পর্যন্ত ভাসমান গোডাউন হিসেবে রাখা হয়। এতে বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিসিভোয়া ও কোয়াব-এর নেতৃবৃন্দ জানান, নৌ-পরিবহন অধিদপ্তরের (ডিজি শিপিং) কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় এই সিন্ডিকেট এখনো সক্রিয়। যদিও ডিজি শিপিংয়ের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ‘জাহাজী অ্যাপ’ চালুর মাধ্যমে শৃঙ্খলা আনার চেষ্টা করলেও কায়েমী স্বার্থান্বেষী মহলের বাধায় তা সম্ভব হচ্ছে না।
 
সংকট নিরসনে এবং নৌপথে শৃঙ্খলা ফেরাতে লাইটার কার্গো জাহাজ মালিকরা ১০ দফা দাবি তুলে ধরেছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— পণ্য পরিবহন নীতিমালা-২০২৪ বাস্তবায়ন, সিন্ডিকেট বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে বিডব্লিউটিসিসি পরিচালনা পরিষদ গঠন এবং বকেয়া ৫০০ কোটি টাকা দ্রুত পরিশোধ। দাবি আদায় না হলে দেশের লাইটার কার্গো বহরের প্রায় ২,৫০০ জাহাজ একযোগে বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নৌপথের এই অরাজকতা বন্ধ না হলে দেশের সরবরাহ চেইন ভেঙে পড়ার এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। (সূত্র: আমার দেশ)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।