ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

বানিয়াচং থানা পোড়ানোর দাবি ঘিরে বিতর্ক, ভাইরাল ভিডিওতে তোলপাড় হবিগঞ্জ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০১:০৯:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০১:০৯:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
বানিয়াচং থানা পোড়ানোর দাবি ঘিরে বিতর্ক, ভাইরাল ভিডিওতে তোলপাড় হবিগঞ্জ সংগৃহীত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পুলিশের একটি অভিযানে আটক সাবেক ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক জেলা নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসন ও জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
 

ভাইরাল হওয়া ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। একপর্যায়ে তিনি দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বানিয়াচং থানায় অগ্নিসংযোগ ও পুলিশ সদস্য এসআই সন্তোষ চৌধুরীকে পুড়িয়ে হত্যার সঙ্গে তারাই জড়িত ছিলেন এবং বর্তমান প্রশাসন তাদের আন্দোলনের ফলেই প্রতিষ্ঠিত হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকা থেকে এনামুল হাসান নয়ন নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। নয়ন আগে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা থানায় গিয়ে তার মুক্তির দাবি জানান। পরে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর মধ্যস্থতায় এনামুলকে ছেড়ে দেওয়া হয়।
 

এ বিষয়ে মাহদী হাসান বলেন, এনামুল অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জুলাইয়ের আন্দোলনের সময় সংগঠনটি ছেড়ে দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ওসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয় বলে জানান তিনি।
 

শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, এনামুল হাসান নয়নের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততার ছবি ও ভিডিও উপস্থাপন করা হলে যাচাই–বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
 

ভাইরাল ভিডিওতে উত্থাপিত দাবি ও বক্তব্যের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।