ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিল চীন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০৯:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০৯:৩৪:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিল চীন ছবি সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে চীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার বেইজিং নিজেকে শান্তি আলোচক হিসেবে উপস্থাপন করে বলেছে, দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রস্তুত তারা।


মঙ্গলবার বেইজিংয়ে আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনের বৈদেশিক সম্পর্ক নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ কথা বলেন। তিনি জানান, চীন দীর্ঘদিন ধরেই বৈশ্বিক ও আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতার নীতিতে কাজ করে আসছে এবং ভারত-পাকিস্তান উত্তেজনাও এর ব্যতিক্রম নয়।
 

ওয়াং ই বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীন সবসময় সংঘাতের উপসর্গের পাশাপাশি মূল কারণ চিহ্নিত করে সমাধানের চেষ্টা করেছে। এই নীতির আলোকে উত্তর মিয়ানমার, ইরানের পারমাণবিক ইস্যু, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত এবং সাম্প্রতিক সময়ে কম্বোডিয়া ও থাইল্যান্ডের উত্তেজনায় মধ্যস্থতার চেষ্টা চালিয়েছে বেইজিং।
 

তিনি আরও উল্লেখ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় যুদ্ধ ও সীমান্ত সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ছে, যা বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে। এ পরিস্থিতিতে চীন একটি ন্যায্য ও বস্তুনিষ্ঠ অবস্থান থেকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়। নয়াদিল্লি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর পরপরই ৭ মে ভোরে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত, জবাবে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে পাকিস্তান।
 

চার দিন ধরে চলা এই তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার দাবির মধ্যে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে ভারত দাবি করে, যুদ্ধবিরতি হয়েছে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে এবং এতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। এই প্রেক্ষাপটে চীনের মধ্যস্থতার আগ্রহ আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।