ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

তাইওয়ানকে কেন্দ্র করে চীনের ‘জাস্টিস মিশন ২০২৫’, বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ১০:০০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ১০:০০:১৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
তাইওয়ানকে কেন্দ্র করে চীনের ‘জাস্টিস মিশন ২০২৫’, বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়ে চীনের সবচেয়ে বড় ও কার্যকর সামরিক মহড়া হিসেবে বিবেচিত হচ্ছে ‘জাস্টিস মিশন ২০২৫’। দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই যুদ্ধপ্রশিক্ষণ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি রুটিন মহড়া নয়; বরং তাইওয়ানকে সামরিকভাবে বিচ্ছিন্ন করার প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত বহন করছে।

এর আগেও দক্ষিণ চীন সাগর অঞ্চলে একাধিক সামরিক মহড়া চালিয়েছে বেইজিং। তবে সাম্প্রতিক এই প্রশিক্ষণকে আগের সব মহড়ার তুলনায় ভিন্ন ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তাদের মতে, ‘জাস্টিস মিশন’ মূলত সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে তাইওয়ানের কৌশলগত বন্দর ও যোগাযোগ ব্যবস্থা অবরোধের সক্ষমতা যাচাইয়ের অংশ।

চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। বেইজিং বারবার জানিয়ে দিয়েছে, প্রয়োজনে দ্বীপটিকে আন্তর্জাতিক যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। চীনা নেতৃত্বের অবস্থান অনুযায়ী, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা কিংবা কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ—কোনোটিই চীনের পদক্ষেপকে ঠেকাতে পারবে না।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীনা সেনাবাহিনী যেকোনো সময় সামরিক অভিযান পরিচালনার জন্য পূর্ণ প্রস্তুত। তার ভাষায়, এই ধরনের লাইভ ফায়ার ড্রিল সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে সেনাদের দক্ষতা তুলে ধরে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের জন্য এটি চীনের সামরিক সক্ষমতার একটি স্পষ্ট বার্তা।

দু’দিনব্যাপী ‘জাস্টিস মিশন ২০২৫’ মহড়ার প্রধান লক্ষ্য ছিল তাইওয়ানের গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরোধের কৌশল অনুশীলন, আধুনিক সমরাস্ত্র ও রণকৌশল প্রদর্শন এবং সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক সংকেত দেওয়া। এর মাধ্যমে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর ইঙ্গিতও দিয়েছে বেইজিং।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।