ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১২ কোটি টাকা, তিন মাসে আবারও রেকর্ড দান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০১:৪২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০১:৪২:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১২ কোটি টাকা, তিন মাসে আবারও রেকর্ড দান সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খুলে প্রায় ১২ কোটি টাকার দান পাওয়া গেছে। শনিবার সকালে খোলা ১৩টি দানবাক্স থেকে পাওয়া অর্থ দীর্ঘ সময় ধরে গণনা শেষে নিশ্চিত করা হয়। বিপুল অঙ্কের এই দানের সঙ্গে বিদেশি মুদ্রা, সোনা-রূপার গহনা এবং অসংখ্য মানতকারীর চিঠি ও চিরকুটও পাওয়া গেছে।
 

মসজিদ কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে তিন মাস ২৭ দিন পর দানবাক্সগুলো খোলা হয়। দানবাক্স ও অন্যান্য সামগ্রী ৩৫টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে গণনা কার্যক্রম শুরু হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম সমাজ এবং রূপালী ব্যাংকের কর্মকর্তাসহ মোট ৪৬০ জন অংশ নেন। পুরো টাকা গণনা করতে সময় লাগে প্রায় পৌনে ১৩ ঘণ্টা।
 

গণনা শেষে পাওয়া যায় মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এ ছাড়া শুক্রবার পর্যন্ত অনলাইনে দান এসেছে ১২ লাখ ৭৯ হাজার ৯৪৩ টাকা। দানবাক্সে মার্কিন ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণ ও রৌপ্য অলংকারও পাওয়া গেছে। এসব মূল্যবান সামগ্রী ট্রেজারিতে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে।
 

এর আগে গত ৩০ আগস্ট দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। দান থেকে প্রাপ্ত সব অর্থ রূপালী ব্যাংকের মাধ্যমে মসজিদের সরকারি হিসাবে জমা রাখা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেছী।
 

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক জানান, দানবাক্সের বাইরেও ভক্তরা নিয়মিত গবাদি পশু, হাঁস-মুরগি, কবুতর, দুধ ও সবজি দান করেন। এসব সামগ্রী প্রতিদিন বিকেলে নিলামে বিক্রি করে ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। শনিবারের দান যুক্ত না করেও এখন পর্যন্ত মসজিদের হিসাবে মোট জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০৪ কোটি টাকা।
 

এই দানের অর্থ ব্যবহার করে পাগলা মসজিদ প্রাঙ্গণে একটি ১০ তলা মাল্টিপারপাস মসজিদ ও ইসলামী কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।