ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড: নেপথ্যে কি মার্কিন চাপ?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১২:৪০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১১:২৮:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
তোশাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড: নেপথ্যে কি মার্কিন চাপ? ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির রাজনৈতিক ও আইনি সংকট আরও ঘনীভূত হয়েছে। তোশাখানা বা রাষ্ট্রীয় উপহার ভাণ্ডার সংক্রান্ত দুর্নীতির একটি নতুন মামলায় শনিবার দেশটির একটি বিশেষ আদালত তাদের উভয়কে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। বিলাসবহুল উপহার সামগ্রী অবৈধভাবে কম দামে ব্যক্তিগত মালিকানায় নেওয়ার অভিযোগে এই রায় ঘোষণা করা হলেও ইমরান খানের আইনজীবীরা একে ‘একতরফা’ ও ‘ন্যায়বিচারহীন’ হিসেবে আখ্যা দিয়েছেন। রায়ের প্রতিবাদে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামীকাল রোববার পাঞ্জাব প্রদেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
 
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ আদালত এই সাজাকে দুটি ভাগে বিভক্ত করেছেন। প্রথমত, রাষ্ট্রীয় আমানতে বিশ্বাসভঙ্গের অভিযোগে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং দ্বিতীয়ত, দুর্নীতিবিরোধী আইনের আওতায় আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও এই দম্পতিকে বিপুল অঙ্কের আর্থিক জরিমানা করা হয়েছে। বর্তমানে জমি সংক্রান্ত অন্য একটি মামলায় ১৪ বছরের সাজা খাটছেন ইমরান খান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চলমান ১৪ বছরের সাজা শেষ হওয়ার পরই নতুন করে দেওয়া এই ১৭ বছরের কারাদণ্ড কার্যকর শুরু হবে।
 
মামলাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দেওয়া অত্যন্ত দামী কিছু বিলাসবহুল ঘড়ি। প্রসিকিউশনের দাবি, প্রধানমন্ত্রী থাকাকালীন এই উপহারগুলো তোশাখানায় জমা দিলেও পরবর্তীতে ক্ষমতার অপব্যবহার করে ইমরান ও তার স্ত্রী নামমাত্র মূল্যে সেগুলো কিনে নেন, যা রাষ্ট্রীয় কোষাগারের বড় ধরনের আর্থিক ক্ষতি করেছে। তবে পিটিআই মুখপাত্র জুলফি বুখারি এই রায়কে ‘ফরমায়েশি’ ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন। তাদের দাবি, বিবাদী পক্ষকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই আদালত তড়িঘড়ি করে এই সাজা ঘোষণা করেছেন।
 
ইমরান খান বরাবরই তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছেন। ২০২২ সালের মার্চে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার ওপর একের পর এক আইনি খড়গ নেমে আসে। এই রাজনৈতিক পালাবদলের পেছনে ভূ-রাজনৈতিক সমীকরণ থাকার অভিযোগও বেশ জোরালো। বিশেষ করে ‘দ্য ইন্টারসেপ্ট’-এ প্রকাশিত একটি গোপন নথি অনুযায়ী, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড লু ও পাকিস্তানি কর্মকর্তাদের এক বৈঠকে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে উৎসাহ দেওয়ার অভিযোগ উঠেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইমরান খানের নিরপেক্ষ অবস্থান এবং স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে ওয়াশিংটনের অসন্তোষই এই পরিস্থিতির নেপথ্য কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।