ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ভারতে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, লাইনচ্যুত ৫ বগি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৮:২৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৮:২৯:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
ভারতে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, লাইনচ্যুত ৫ বগি ছবি সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় সাতটি হাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হলেও কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।
 

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টা ১৭ মিনিটে আসামের হোজাই জেলায় এই দুর্ঘটনা ঘটে। নয়াদিল্লিগামী যাত্রীবাহী ট্রেনটি গভীর রাতে উত্তরপূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের যমুনামুখ–কামপুর সেকশন অতিক্রম করার সময় বুনো হাতির একটি পালের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
 

কর্মকর্তারা জানান, ট্রেনটি দ্রুতগতিতে চলছিল এবং হঠাৎ করে হাতির পাল রেললাইনে উঠে এলে চালকের পক্ষে ট্রেন থামানো সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই পালে অন্তত ১১ থেকে ১২টি হাতি ছিল।
 

আসামের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ভিভি রাকেশ রেড্ডি বার্তা সংস্থা এএফপিকে জানান, দুর্ঘটনায় একটি শাবকসহ সাতটি হাতি ঘটনাস্থলেই মারা গেছে এবং আরও একটি হাতি গুরুতর আহত হয়েছে।
 

ভারতীয় রেলওয়ের মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা বলেন, বন্যপ্রাণীর চলাচল বিবেচনায় রেখে ‘হাতির করিডোর’ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ট্রেনের গতি নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে সর্বশেষ দুর্ঘটনাটি এমন একটি স্থানে ঘটেছে, যা সরকারিভাবে ঘোষিত এলিফ্যান্ট করিডরের বাইরে।
 

প্রসঙ্গত, ভারতে আনুমানিক ২২ হাজার বন্য হাতি রয়েছে, যার মধ্যে আসামেই বসবাস করে চার হাজারের বেশি। দেশটিতে রেলপথ সম্প্রসারণের ফলে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা একাধিকবার ঘটেছে। ভারতের পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে আসামসহ বিভিন্ন রাজ্যে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৭৯টি হাতির মৃত্যু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।