ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ব্যাপক হামলা-ভাঙচুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০১:১৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০১:১৮:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ব্যাপক হামলা-ভাঙচুর ছবি: সংগৃহীত
রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় দুই গণমাধ্যম দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে একযোগে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১২টার পর ওসমান হাদীর মৃত্যুর সংবাদ শুনে কয়েকশ উত্তেজিত জনতা লাঠিসোটা নিয়ে এই হামলা শুরু করে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা  হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যরাতের দিকে হঠাৎ করেই একদল সাধারণ মানুষ স্লোগান দিতে দিতে সংবাদপত্র দুটির কার্যালয়ের সামনে জড়ো হয়। মুহূর্তের মধ্যেই তারা ভবনের প্রবেশপথ ও ভেতরে ভাঙচুর শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক লাইভ ভিডিওতে দেখা গেছে, হামলাকারীরা হাতে লাঠি নিয়ে ভবনের গ্লাস ভাঙচুর করছে এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি থমথমে ছিল এবং পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
 
ঘটনার সময় ভবন দুটির ভেতরে সংবাদকর্মীরা অবস্থান করছিলেন, যা আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করে। তেজগাঁও থানার ওসি ক্যশৈন্যু মারমা ঘটনাস্থল থেকে জানান, “এখানে কয়েকশ লোক একত্রিত হয়ে হামলা চালিয়েছেন। আমরা তাদের থামানোর আপ্রাণ চেষ্টা করছি।” তবে হামলাকারীরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের কি না কিংবা তাদের পরিচয় কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
 
গণমাধ্যম কার্যালয়ে এই হামলার ঘটনায় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।