ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১০:৪৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১০:৪৬:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
আইসিসির ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, আদালত যদি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো তদন্তের উদ্যোগ নেয়, তবে আইসিসির ওপর সরাসরি কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওয়াশিংটন গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলি নেতাদের বিরুদ্ধে তদন্ত এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর কর্মকাণ্ড সংশ্লিষ্ট পুরোনো তদন্তও বন্ধ করার দাবি তুলেছে।
 

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র আইসিসিকে তাদের সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপকারী হিসেবে দেখে আসছে। এবার আদালতের প্রতিষ্ঠা দলিলে সংশোধন এনে যুক্তরাষ্ট্র ও তার কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো তদন্ত না করার গ্যারান্টি চাইছে ট্রাম্প প্রশাসন। তবে এমন পরিবর্তন আনতে হলে আইসিসির সদস্য ১২৫ দেশের দুই-তৃতীয়াংশের সম্মতি লাগবে, যা বিশ্লেষকদের মতে অত্যন্ত কঠিন।
 

নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের দাবি মানা না হলে আইসিসির আরও কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হতে পারে, এমনকি পুরো আদালতকেই আর্থিক নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। এতে আদালতের দৈনন্দিন কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ ও আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন পর্যন্ত বাধাগ্রস্ত হতে পারে।
 

চলতি বছরে আইসিসির নয়জন কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। তাই নতুন নিষেধাজ্ঞা দিলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সংকটে পড়তে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ক্যারিবীয় অঞ্চলে সাম্প্রতিক অভিযানে অতিরিক্ত বলপ্রয়োগে নিহতের অভিযোগ নিয়ে কংগ্রেসেও তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে। মার্কিন প্রশাসনের আশঙ্কা, ট্রাম্পের মেয়াদ শেষ হলে ২০২৯ সাল থেকে তার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের ঝুঁকি বাড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।