ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সীমিত আকারে আমদানি অনুমতি দিচ্ছে সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৯:৩৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৯:৩৯:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সীমিত আকারে আমদানি অনুমতি দিচ্ছে সরকার সংগৃহীত

পেঁয়াজের বাজারে সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার রবিবার থেকে সীমিত পরিসরে আমদানির অনুমতি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে প্রতিদিন ৫০টি করে আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা হবে, এবং প্রতিটি পারমিটে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছরের ১ আগস্টের পর যেসব আমদানিকারক আইপি’র জন্য আবেদন করেছিলেন, শুধুমাত্র তারাই পুনরায় আবেদন করতে পারবেন। প্রতিটি আমদানিকারক একবার আবেদন করার সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
 

গত এক মাসে পেঁয়াজের দাম দ্রুত বাড়তে থাকে। কয়েক দিনের ব্যবধানে কেজিতে প্রায় ৪০ টাকা বৃদ্ধি পেয়ে দাম ১১৫ থেকে ১২০ টাকায় পৌঁছায়। সরকার আমদানি খুলে দেওয়ার ইঙ্গিত দিলে দাম কিছুটা কমে ১০৫–১১০ টাকার মধ্যে নেমে এলেও আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এর মধ্যে সরকারি পক্ষ থেকে জানানো হয়, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে এবং শিগগিরই নতুন পেঁয়াজ বাজারে আসবে—তাই কৃষকের স্বার্থে আমদানির অনুমতি স্থগিত রাখা হচ্ছে।
 

তবে ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি না হওয়া ও সীমিত সরবরাহের সুযোগে মজুতদাররা দাম বাড়াচ্ছেন। বুধবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১১৫ থেকে ১২০ টাকায় বিক্রি হয়েছে, যা এক সপ্তাহে কেজিতে প্রায় ১০ টাকা বৃদ্ধি। যদিও টিসিবির হিসাব বলছে, গত বছরের তুলনায় এখনও পেঁয়াজের দাম প্রায় ১০ শতাংশ কম।
 

বাজারে নতুন মৌসুমের মুড়িকাটা পেঁয়াজ এখনো না পাওয়া গেলেও পাতাযুক্ত পেঁয়াজ এসেছে, যা ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, আমদানি স্থগিত থাকার খবর ছড়িয়ে পড়ায় উৎপাদন ও মজুত পর্যায়ে দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
 

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন—চার থেকে পাঁচ দিনের মধ্যে দাম না কমলে আমদানির অনুমোদন দেওয়া হবে। তার ভাষ্যে, দেশে প্রচুর পেঁয়াজ মজুত রয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ ছাড়া সরকারের হাতে থাকা ২ হাজার ৮০০ আমদানির আবেদনের ১০ শতাংশ অনুমোদন দিলেও দেশে পর্যাপ্ত সরবরাহ তৈরি হবে, তবে উৎপাদক যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।