ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি নিহত: বিএসএফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার চাইল ‘আপ বাংলাদেশ’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ০১:২৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ০১:২৬:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি নিহত: বিএসএফের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার চাইল ‘আপ বাংলাদেশ’

ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সংগঠনটির প্রধান সংগঠক নাঈম আহমাদ বলেন, এই হত্যাকাণ্ড শুধু সীমান্তে নয়, এটি মানবতাবিরোধী অপরাধ হিসেবেও বিবেচিত হওয়া উচিত।
 

বুধবার সন্ধ্যায় রাজধানীর জামান টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় নাঈম আহমাদ বলেন, জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পরও ভারত এখনো সেই বাস্তবতা মেনে নিতে পারেনি। এর প্রতিফলন সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের ওপর হামলা ও হত্যার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, “দিল্লি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও আস্থার সম্পর্ক পুনর্গঠনে আন্তরিক হতে হবে।”
 

তিনি আরও প্রশ্ন তোলেন, সীমান্তে প্রতিটি হত্যার পর পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘সন্তোষজনক’ ফলের কথা বলা হয়—কিন্তু সেই সন্তোষের কারণ জনসাধারণের কাছে কেন প্রকাশ করা হয় না? বিষয়টি স্বচ্ছতার স্বার্থে প্রকাশ করার আহ্বান জানান তিনি।
 

সভায় সংগঠনের যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম বলেন, “দিল্লির সঙ্গে সমান মর্যাদার কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হলে সীমান্তে সামরিক সক্ষমতা বাড়াতে হবে।” অপর যুগ্ম প্রধান সংগঠক আহসান উল্লাহ বলেন, “ভারতের আগ্রাসন মোকাবিলায় জনসচেতনতা বাড়ানো জরুরি, পাশাপাশি সরকারের আরও কার্যকর কূটনৈতিক অবস্থান প্রয়োজন।”
 

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম, আসাদুল্লাহ গালিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জসিম উদ্দীন, সদস্য সচিব কাজী সালমান, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মুতাসিম মুনিব, যাত্রাবাড়ী থানার সদস্য সচিব মনিরুজ্জামান ফাহিম, যুগ্ম সদস্য সচিব নাইমুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠক আহনাফ আতিফ এবং ঢাকা কলেজের সংগঠক সালমান শরীফ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।