ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে ট্রাম্পের তিন কঠোর বার্তা, তেহরানের প্রত্যাখ্যান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:৪৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:৪৮:২৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
সৌদি যুবরাজের মাধ্যমে ইরানকে ট্রাম্পের তিন কঠোর বার্তা, তেহরানের প্রত্যাখ্যান ছবি: সংগৃহীত

সৌদি আরবের যুবরাজের মাধ্যমে ইরানের কাছে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ, মধ্যপ্রাচ্যে মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সহায়তা কমানো এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে সীমাবদ্ধতা। তবে তেহরান এসব শর্ত সরাসরি নাকচ করেছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডস (আইআরজিসি) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সঙ্গে পাঁচ দিনের যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া শুরু করেছে। সীমান্তপারের সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়া, তথ্য বিনিময় এবং দ্রুত পদক্ষেপের সক্ষমতা বৃদ্ধিই এ মহড়ার মূল লক্ষ্য। আইআরজিসির মুখপাত্র জানান, ইসরায়েল নতুন অভিযানে গেলে আরও কঠোর জবাব পাবে।
 

ট্রাম্পের পাঠানো তিন শর্তের বিষয়টি ইরানের এক সংসদ সদস্য নিশ্চিত করেছেন। একই সময়ে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মটেগির সঙ্গে আলোচনায় বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আস্থা পুনর্গঠনের দায় যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়। তিনি যুক্তরাষ্ট্রকে আন্তরিকতার ভিত্তিতে আলোচনায় ফেরার আহ্বান জানান।
 

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি মার্কিন পররাষ্ট্রনীতিকে বৈশ্বিক শান্তির জন্য প্রধান হুমকি বলে মন্তব্য করেছেন। আর প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তুরস্কে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।