ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত মসজিদ ভাঙার অভিযোগে উত্তেজনা, জমি দখলের আশঙ্কায় এলাকাবাসীর প্রতিবাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৮:২৯:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৮:২৯:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত মসজিদ ভাঙার অভিযোগে উত্তেজনা, জমি দখলের আশঙ্কায় এলাকাবাসীর প্রতিবাদ সংগৃহীত ছবি
 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়াকফকৃত জমিতে প্রতিষ্ঠিত ৩০–৩৫ বছর আগের একটি পাকা মসজিদ ভেঙে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলামের বিরুদ্ধে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নাসিকের ২ নম্বর ওয়ার্ডের সালুহাজী রোডে অবস্থিত ‘বাইতুস সালাম জামে মসজিদ’টি শিল্পপতি মরহুম হাজী সালাউদ্দিন মিয়ার ব্যক্তিগত জমিতে নির্মিত হয়। সম্প্রতি মসজিদটি পুনর্নির্মাণের কথা বলে ভাঙার কাজ শুরু করলে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি জানিয়ে ওয়াকফ প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় আবুল খায়ের শান্ত।
 

জমিদাতা সালাউদ্দিন মিয়ার ছেলে জসিম মিয়া জানান, তার বাবা নিজের অর্থায়নে দুই তলা মসজিদ নির্মাণ করেন এবং দুটি দলিলের মাধ্যমে সাত শতাংশ জায়গা ওয়াকফ করেন। তার অভিযোগ, একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র ওই জমি দখল করে বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টা করছে। তিনি ব্যস্ত থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মসজিদের জমি রক্ষার উদ্যোগ নিতে দায়িত্ব দিয়েছেন।
 

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে জুম্মা ও পাঁচ ওয়াক্ত নামাজসহ মুসল্লিরা এই মসজিদে ইবাদত করে আসছেন। সাবেক কাউন্সিলর ও বিএনপির স্থানীয় নেতা ইকবাল হোসেন বলেন, মসজিদ ভাঙার খবর পেয়ে শুক্রবার তারা গিয়ে কাজ বন্ধ করে দেন এবং বিষয়টি পুলিশকে জানান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, স্থানীয়ভাবে আলোচনা করে মসজিদের উন্নয়ন ও শান্তিপূর্ণ সমাধানের জন্য উভয় পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
 

অন্যদিকে, অভিযুক্ত শহিদুল ইসলাম দাবি করেন তিনি ক্রয়সূত্রে জমিটির মালিক এবং বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে ভবনের নিচ ও দ্বিতীয় তলা মসজিদ হিসেবেই রাখার কথা জানিয়েছেন তিনি। স্থানীয় মার্কাজুল আজিজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ জানান, সালাউদ্দিন মিয়া ২০০২ সালে জমিটি ওয়াকফ করেছিলেন। ২০১৬ সালে তার মৃত্যুর পর রাজনৈতিক চাপে জমিটির মালিকানা নিয়ে বিরোধ শুরু হয় এবং আশপাশের জায়গায় দোকানপাট নির্মাণের ঘটনাও ঘটে। মসজিদ ভাঙার চেষ্টা হলে স্থানীয়রা বাধা দেন এবং দোকান ভাড়ার অর্থ মসজিদের তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও শহিদুল ইসলাম তাতে সম্মত নন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।