ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

লালদিয়া–পানগাঁও টার্মিনাল বিদেশি হাতে: দেশের লাভ বেশি নাকি ঝুঁকি?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৪৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৪৭:২৬ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
লালদিয়া–পানগাঁও টার্মিনাল বিদেশি হাতে: দেশের লাভ বেশি নাকি ঝুঁকি? ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও দীর্ঘমেয়াদি পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস, আর পানগাঁও আইসিটি চালাবে সুইস প্রতিষ্ঠান মেডলগ এসএ। আন্তর্জাতিক অপারেটরদের হাতে দুটি টার্মিনাল যাওয়ায় বন্দর ব্যবস্থাপনায় প্রযুক্তি, দক্ষতা ও প্রতিযোগিতা বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে পুরো ফল নির্ভর করবে চুক্তির শর্ত কতটা স্বচ্ছ ও দেশের জন্য কার্যকরভাবে প্রয়োগ করা হয় তার ওপর।
 
চুক্তির পরিপ্রেক্ষিতে জানা যায়, লালদিয়া এলাকা দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় সেখানে টার্মিনাল নির্মাণ সম্ভব হচ্ছিল না। উচ্ছেদ শেষে জমি উন্নয়নের পথ খোলে। অন্যদিকে পানগাঁও আইসিটি নির্মাণে চট্টগ্রাম বন্দর নিজ খরচে ১৫৬ কোটি টাকা ব্যয় করলেও ব্যবস্থাপনা দুর্বলতার কারণে টার্মিনালটি গত এক দশকেও পূর্ণ সক্ষমতায় চালু করা যায়নি। এর মধ্যেই আন্তর্জাতিক অপারেটরদের অংশগ্রহণ বন্দরের আধুনিকায়নকে নতুন পর্যায়ে তুলতে পারে বলে আশা করা হচ্ছে।
 
সোমবার ঢাকায় পৃথক অনুষ্ঠানে দুই চুক্তি সই হয়। লালদিয়া টার্মিনালের জন্য বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডোঙ্গেন স্বাক্ষর করেন। আর পানগাঁও আইসিটির চুক্তিতে সই করেন বন্দর চেয়ারম্যান এবং মেডলগ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম আনিসুল মিল্লাত।
 
চুক্তি অনুযায়ী এপিএম টার্মিনালস ৩৩ বছরের জন্য লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাবে—প্রথম তিন বছর নির্মাণ, পরবর্তী ৩০ বছর অপারেশন। প্রতিষ্ঠানটি বিনিয়োগ করবে ৫৫ কোটি ডলার, যার একটি অংশ হিসেবে সইয়ের দিন বাংলাদেশ পায় ২৫০ কোটি টাকা। টার্মিনালটি বছরে ৮–১০ লাখ টিইইউএস কনটেইনার হ্যান্ডেল করতে পারবে। ৮ লাখ টিইইউএস পর্যন্ত প্রতি কনটেইনারে দেশ পাবে ২১ ডলার, আর অতিরিক্ত অংশে আয় হবে ২৩ ডলার হারে।
 
পানগাঁও আইসিটির ২২ বছরের অপারেশনাল দায়িত্ব পেয়েছে মেডলগ। তারা চার কোটি ডলার বিনিয়োগ করবে এবং সইয়ের দিন বাংলাদেশকে ১৮ কোটি টাকা প্রদান করেছে।
 
বন্দর বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী বড় বন্দরগুলো ইতিমধ্যে গ্লোবাল টার্মিনাল অপারেটরদের কাছে পরিচালনার দায়িত্ব দিয়ে আধুনিক কাঠামো গড়ে তুলেছে। ভারতের বহু বৃহৎ বন্দর, থাইল্যান্ড থেকে চীন—সবখানে আন্তর্জাতিক অপারেটররা কাজ করছে। তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবহার করলে বাংলাদেশও প্রতিযোগিতায় এগোবে। লালদিয়ার অবস্থান কর্ণফুলী মোহনার দিকে হওয়ায় সেখানে বড় ড্রাফটের জাহাজ ঢোকার সুযোগ বাড়বে, যা দেশের লজিস্টিক খাতে বড় ধাক্কা দিতে পারে।
 
শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ মনে করেন, লালদিয়ায় এপিএম টার্মিনালের জেটি নির্মিত হলে বড় জাহাজ গ্রহণের সক্ষমতা বাড়বে এবং মায়ের্সক লাইন্সের বিপুল পরিমাণ কনটেইনার সেগুলোতেই হ্যান্ডেল করা যাবে। এতে চট্টগ্রাম বন্দরের মূল জেটির ওপর চাপ কমবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ প্রতিযোগিতা বাড়াবে, যার ফলে সময়ের সঙ্গে হ্যান্ডলিং চার্জ কমার সম্ভাবনা রয়েছে।
 
অন্যদিকে পানগাঁও আইসিটি এতদিন বন্দর কর্তৃপক্ষ সফলভাবে পরিচালনা করতে পারেনি। মেডলগ সেখানে নিজেদের প্রযুক্তি, অপারেশনাল সক্ষমতা ও নিজস্ব কনটেইনার ব্যবহার করলে টার্মিনালটি অর্থনৈতিকভাবে কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।