ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

তাইওয়ান ইস্যুতে চীন–জাপান উত্তেজনা বাড়ছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৮:০৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৮:০৯:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
তাইওয়ান ইস্যুতে চীন–জাপান উত্তেজনা বাড়ছে ছবি সংগৃহীত

তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে জানায়, তাইওয়ান পরিস্থিতিতে হস্তক্ষেপ অব্যাহত থাকলে জাপানকে “ধ্বংসাত্মক সামরিক প্রতিক্রিয়া” মোকাবিলা করতে হবে। এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই টোকিও চীনা রাষ্ট্রদূতকে তলব করে কড়া কূটনৈতিক প্রতিবাদ জানায়।
 

উত্তেজনার মধ্যেই শনিবার চীন তার নাগরিকদের জাপান ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দেয়, যা দুই দেশের সম্পর্কের অবনতি আরও স্পষ্ট করে।
 

পরিস্থিতি জটিল হতে শুরু করে জাপানের প্রধানমন্ত্রী সানাইয়ে তাকাইচি সংসদে বক্তব্য দেওয়ার পর। তিনি বলেন, চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায়, তবে জাপানের অস্তিত্বও হুমকির মুখে পড়তে পারে এবং সে ক্ষেত্রে টোকিওকে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে হতে পারে। এই বিবৃতির পর থেকেই দুই দেশের মধ্যে টানাপড়েন তীব্র হয়।
 

গত তিন বছরে তাইওয়ান প্রণালী দিয়ে বারবার তাইওয়ানের জলসীমা ও আকাশসীমায় ঢুকে পড়ে চীনা সামরিক বিমান ও জাহাজ, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। ২০২২ সালে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে। সে সময় চীনা যুদ্ধবিমান ঘনঘন আকাশসীমা লঙ্ঘন করে, আর মার্কিন সপ্তম নৌবহরসহ কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করে।
 

উত্তেজনার মুহূর্তে পূর্ব চীন সাগর থেকে জাপানের বেশ কয়েকটি যুদ্ধজাহাজও প্রণালীতে ঢোকে—দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার এমন ঘটনায় চীন–জাপান সম্পর্ক চরম পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।