ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দিল্লি বিস্ফোরণে হতাহতের ঘটনায় ভারতের প্রতি সমবেদনা জানাল ইসরায়েল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:৩৮:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:৩৮:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
দিল্লি বিস্ফোরণে হতাহতের ঘটনায় ভারতের প্রতি সমবেদনা জানাল ইসরায়েল সংগৃহীত ছবি

দিল্লির লালকেল্লার কাছে সোমবার সন্ধ্যায় হওয়া বিস্ফোরণে হতাহতের ঘটনায় ভারতের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির জনগণের উদ্দেশে শোকবার্তা পাঠিয়ে নিহতদের পরিবারকে সমাবেদনা জানান।
 

নেতানিয়াহু বলেন, ইসরায়েল এই দুঃসময়ে ভারতের পাশে আছে এবং নিহতদের পরিবারের প্রতি তাদের গভীর সহমর্মিতা রইল। তিনি আরও উল্লেখ করেন, ভারত ও ইসরায়েল দুই প্রাচীন সভ্যতা, যারা একই মূল্যবোধ ও দৃঢ়তার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলেছে। সন্ত্রাসবাদ শহরকে কাঁপিয়ে দিতে পারে, কিন্তু দুই দেশের মনোবল দুর্বল করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’ও বিস্ফোরণে নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন তিনি এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে রয়েছে।
 

এদিকে ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে ধরে নিয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) তদন্ত শুরু করেছে। সংস্থাটি জানায়, ঘটনাটি তদন্তে একটি বিশেষ টিম কাজ করছে যা এসপি-স্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব এনআইএকে দিয়েছে। বিস্ফোরণটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাজনিত—তা খতিয়ে দেখা হচ্ছে।
 

বিস্ফোরণটি ঘটে সোমবার সন্ধ্যা সাতটার দিকে, লালকেল্লার কাছের সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যাল এলাকায়। ধীরগতির একটি হুন্ডাই আই-২০ গাড়ির সামনে বিস্ফোরণে আশপাশের আরও কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
 

দিল্লির ব্যস্ত ঐতিহাসিক এলাকায় বিস্ফোরণের পর রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।