ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

জাতীয় ঈদগাহের সামনে ড্রাম থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের পরিচয় নিশ্চিত করল সিআইডি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১০:৩৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১০:৩৩:২৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
জাতীয় ঈদগাহের সামনে ড্রাম থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের পরিচয় নিশ্চিত করল সিআইডি জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রাম ভর্তি এক পুরুষের খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। সংগৃহীত ছবি
 

রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল রঙের ড্রাম থেকে উদ্ধার হওয়া এক পুরুষের খণ্ডিত মরদেহের পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। নিহত ব্যক্তির নাম মো. আশরাফুল হক (৪৩), যিনি রংপুরের বদরগঞ্জের শ্যামপুর গ্রামের বাসিন্দা। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে তার পরিচয় শনাক্ত করা হয়।
 

সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করার পর নিশ্চিত হয় যে মরদেহটি আশরাফুলের। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে তাকে হত্যা করে মরদেহ ড্রামে ভরে ঈদগাহের সামনে ফেলে যাওয়া হয়েছে—তা এখনো স্পষ্ট হয়নি বলে জানিয়েছে পুলিশ।
 

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, বৃহস্পতিবার দুপুর দুটা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে করে দুজন ব্যক্তি এসে ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী সন্ধ্যার দিকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে ড্রাম খুলে চালের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে।
 

তিনি আরও জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ড্রাম ফেলে যাওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
 

ঘটনার সময় উপস্থিত স্থানীয় শাহাদাত হোসেন বলেন, পুলিশের অনুরোধে তিনিই ড্রাম খুলে দেন এবং ভেতর থেকে মানুষের একাধিক খণ্ডিত দেহাংশ দেখতে পান। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
 

পুলিশের প্রাথমিক ধারণা, দু-একদিন আগে আশরাফুলকে হত্যা করা হতে পারে। পরে মরদেহ খণ্ডিত করে চালভর্তি ড্রামে ভরে ঘটনাস্থলের নিকটে ফেলে রাখা হয়। মরদেহ পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পুরো এলাকা ঘিরে তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।