ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ইতালিতে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে, তবে ভাষা না জানলে চ্যালেঞ্জে পড়বেন বিদেশি শ্রমিকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১১-২০২৫ ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৫ ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
ইতালিতে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে, তবে ভাষা না জানলে চ্যালেঞ্জে পড়বেন বিদেশি শ্রমিকরা ছবি: সংগৃহীত

ইতালিতে শ্রমবাজার সম্প্রসারণের পরিকল্পনার সঙ্গে সঙ্গেই সেখানে কাজ করতে আগ্রহী বিদেশি শ্রমিকদের জন্য ভাষা শেখা এখন অত্যাবশ্যক হয়ে উঠছে। দেশটির কৃষি ও প্রবাসী বিষয়ক মহল মনে করছে—ইতালীয় ভাষা না জানলে কর্মীদের জন্য কাজের মান বজায় রাখা, নিরাপত্তা রক্ষা এবং অধিকার বুঝে নেওয়া—সবকিছুই কঠিন হয়ে যায়।
 

ইতালির সরকারের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, আগামী তিন বছরে দেশটি প্রায় পাঁচ লাখ বিদেশি শ্রমিককে কর্মসংস্থানের সুযোগ দেবে। বিশেষ করে কৃষিখাতে মৌসুমী কর্মীর চাহিদা মেটাতে কোটা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ২০২৬ সাল থেকে আরও বেশি শ্রমিককে ধাপে ধাপে প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
 

তবে স্থানীয় কৃষি সংগঠনের নেতারা বলছেন, কেবল শ্রমিকের সংখ্যা বাড়ানোই সমাধান নয়; প্রয়োজন দক্ষ ও ভাষাজ্ঞানসম্পন্ন কর্মী। তাদের মতে, ভাষা ও পেশাগত প্রশিক্ষণের অভাবের কারণে কর্মীদের কাজের মান এবং নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। তাই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও উত্তর আফ্রিকার শ্রমিকদের জন্য ইতালিতে যাওয়ার আগে ভাষা শেখাকে বাধ্যতামূলক করার দাবি উঠেছে।
 

অন্যদিকে, দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা বলছেন—ইতালীয় ভাষা শেখা কেবল যোগাযোগের জন্য নয়, বরং চুক্তিপত্র, বেতন কাঠামো ও আইনগত বিষয়গুলো বুঝতে পারার জন্যও অত্যন্ত জরুরি।
 

তবে শ্রমিকদের একটি অংশের দাবি, ভাষা শেখার পাশাপাশি আগে ন্যায্য মজুরি, আবাসন ও শোষণমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তাদের মতে, মৌলিক অধিকার রক্ষা না হলে কোটার সম্প্রসারণ প্রত্যাশিত সুফল দেবে না।

এ ছাড়া, কর্মসংস্থানের প্রক্রিয়ায় প্রশাসনিক জটিলতাও বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। তাই কৃষক সংগঠনের প্রেসিডেন্ট ‘ভাউচার’ বা কাজের কুপন পদ্ধতি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন, যা তার মতে শ্রমবাজারে স্বচ্ছতা ও নমনীয়তা আনবে এবং কর-বীমা প্রক্রিয়াকেও সহজ করবে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।