ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

সুদানে যুদ্ধবিরতিতে সম্মত র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০৭:৩৫:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
সুদানে যুদ্ধবিরতিতে সম্মত র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ছবি সংগৃহীত

দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ‘কোয়াড’-এর প্রস্তাবিত শান্তিচুক্তি মেনে তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় আরএসএফ।
 

বিবৃতিতে বলা হয়, “মানবিক পরিস্থিতির অবনতি রোধ ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস কোয়াড দেশগুলোর প্রস্তাবিত চুক্তি গ্রহণ করছে।”
 

যুক্তরাষ্ট্রের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং সৌদি আরব এই যুদ্ধবিরতি উদ্যোগে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন প্রেসিডেন্টের আফ্রিকা উপদেষ্টা মাসাদ বুলোস জানিয়েছেন, সুদানের সেনাবাহিনী ও আরএসএফ উভয় পক্ষই তিন মাস মেয়াদি এক অস্থায়ী শান্তিচুক্তিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। চুক্তি কার্যকর হলে তিন মাসের জন্য যুদ্ধবিরতি বহাল থাকবে এবং এই সময় রাজনৈতিক সমাধানের পথ অনুসন্ধান করা হবে।
 

তবে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সুদানের সেনাবাহিনী। সম্প্রতি সেনাপ্রধান আবদেল ফাতাহ আল-বুরহান বলেন, “আমাদের সেনারা শত্রুপক্ষের পরাজয়ের জন্য অপেক্ষা করছে।”
 

২০১৯ সালের পর থেকে সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত তীব্র আকার নেয়। গত ২৬ অক্টোবর আরএসএফ উত্তর দারফুর প্রদেশের রাজধানী আল-ফাশের শহর দখল করে নেয় এবং বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক সহিংসতা চালায় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়ে যায়।
 

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, দীর্ঘ ১৮ মাসের অবরোধ শেষে সেনাবাহিনীকে আল-ফাশের থেকে হটানোর পর শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। একটি হাসপাতালেই প্রায় ৪৬০ জনকে হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া এলাকাজুড়ে যৌন সহিংসতা, লুটপাট, ত্রাণকর্মীদের ওপর হামলা এবং অপহরণের ঘটনাও ঘটছে।

সূত্র: রয়টার্স


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।