ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ঢাকায় সিলেটবাসীর রেল অবরোধ: টাঙ্গুয়ার এক্সপ্রেসসহ আট দফা দাবিতে সতর্ক কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১০:৩৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১০:৩৭:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ঢাকায় সিলেটবাসীর রেল অবরোধ: টাঙ্গুয়ার এক্সপ্রেসসহ আট দফা দাবিতে সতর্ক কর্মসূচি ছবি: সংগৃহীত
ঢাকায় বৃহত্তর সিলেটবাসী আট দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে। তাদের প্রধান দাবি—ঢাকা-সিলেট রুটে অনুমোদিত ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ দ্রুত চালু করা এবং সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালু করা। শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
 
দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা কমলাপুর থেকে ছেড়ে আসা ‘অগ্নীবীণা এক্সপ্রেস’ ট্রেনটি প্রতীকীভাবে ১০ মিনিটের জন্য আটকে রাখেন। পরে রেল মন্ত্রণালয় থেকে তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
অংশগ্রহণকারী কামাল আহমেদ জানান, “আমরা দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, তবে বাস্তব অগ্রগতি না হলে ১৮ নভেম্বর রেল মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।”
 
আন্দোলনকারীদের উপস্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে—ঢাকা-সিলেট রুটে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেসের দ্রুত উদ্বোধন, সিলেট-ঢাকা রুটে দুটি ও সিলেট-কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া–সিলেট রেললাইন সংস্কার ও ডাবল লাইন স্থাপন, অন্তত দুটি লোকাল ট্রেন চালু, বন্ধ সব স্টেশন পুনরায় খোলা, সিলেট অঞ্চলের যাত্রীদের জন্য আসনসংখ্যা বৃদ্ধি, কালনী ও পারাবত এক্সপ্রেসের ঢাকামুখী পথে অনাবশ্যক যাত্রাবিরতি বাতিল, ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজন।
 
অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আকবর হোসেন মঞ্জু, হবিগঞ্জ সমিতি ঢাকার সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, পল্টন থানা জামায়াতের শাহিন আহমেদ খান এবং সিলেট বিভাগ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
 
এই কর্মসূচিকে অনেকেই দেখছেন সিলেট অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত রেলসেবা সংস্কারের দাবি হিসেবে, যা বাস্তবায়ন হলে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।