ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ভেনেজুয়েলায় সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১০:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১০:৪২:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ভেনেজুয়েলায় সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভেতরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এবং যেকোনো সময় এই অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে মিয়ামি হেরাল্ডওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মাদক কারবারিদের বিরুদ্ধে সামরিক অভিযানের পরবর্তী ধাপ হিসেবে এই হামলার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা মাদক পাচার চক্রের ব্যবহৃত সামরিক স্থাপনাগুলোকে।
 

সূত্রমতে, আকাশপথে কয়েকদিন ধরে পরিচালিত হতে পারে এসব হামলা। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ভেনেজুয়েলা থেকে প্রতি বছর প্রায় ৫০০ টন কোকেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রে পাচার হয়। যদিও মাদুরোকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে কিনা সে বিষয়ে মার্কিন সূত্রগুলো স্পষ্ট করে কিছু জানায়নি, তবে তারা ইঙ্গিত দিয়েছে যে “তার সময় শেষের দিকে।”
 

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মাদুরোর প্রশাসনের একাধিক জেনারেল যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে প্রেসিডেন্টকে হস্তান্তর করতে প্রস্তুত। এর আগে চলতি বছরের শুরুতে ওয়াশিংটন মাদুরোর গ্রেফতারে তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে, যা মার্কিন ইতিহাসে অন্যতম বৃহত্তম পুরস্কার। তার ঘনিষ্ঠ সহযোগী ও স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোর বিরুদ্ধেও রয়েছে আড়াই কোটি ডলারের পুরস্কার ঘোষণা।
 

ক্যারিবীয় অঞ্চলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ট্রাম্প প্রশাসনের নির্দেশে ওই এলাকায় যুদ্ধজাহাজ, এফ-৩৫ যুদ্ধবিমান, পারমাণবিক সাবমেরিন এবং কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সন্দেহভাজন নৌযানে অন্তত ১২ বার হামলা চালিয়েছে, যাতে ৫০ জনের বেশি নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
 

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা এসব হামলাকে “বিচারবহির্ভূত হত্যাকাণ্ড” হিসেবে বর্ণনা করে যুক্তরাষ্ট্রকে তা বন্ধের আহ্বান জানালেও ওয়াশিংটন সে সমালোচনায় কর্ণপাত করেনি। মার্কিন সিনেটর রিক স্কট এক সাক্ষাৎকারে বলেন, “ভেনেজুয়েলায় মাদুরোর সময় ফুরিয়ে এসেছে; তার এখনই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।”
 

অন্যদিকে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতার নিন্দা জানিয়ে বলেছেন, ওয়াশিংটন “একটি নতুন ও অনন্ত যুদ্ধের আগুন জ্বালাতে চাইছে।” প্রতিক্রিয়া হিসেবে ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা জোরদার করে ৫ হাজার রুশ নির্মিত ইগলা-এস অ্যান্টি-এয়ারক্র্যাফট ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।