ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইসরায়েলের নেসেটে পশ্চিম তীর সংযুক্তির বিতর্কিত বিল পাস, তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১১:২০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১১:২০:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
ইসরায়েলের নেসেটে পশ্চিম তীর সংযুক্তির বিতর্কিত বিল পাস, তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া ছবি: সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেট’ অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে। ২৫–২৪ ভোটে পাস হওয়া এই বিল কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির সমতুল্য, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে—বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
১২০ সদস্যবিশিষ্ট নেসেটে বিলটি পাস হওয়ার পর এখন এটি সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হয়েছে, যেখানে পরবর্তী ধাপের আলোচনার পর আইন হিসেবে কার্যকর হতে আরও তিন দফা ভোট প্রয়োজন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি প্রকাশ্যে এর বিরোধিতা করলেও জোটসঙ্গী ও বিরোধী দলের কয়েকজন এমপি বিলটির পক্ষে ভোট দেন।
 
নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, “ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুদিয়া ও সামারিয়া অঞ্চলে (পশ্চিম তীর) প্রয়োগের লক্ষ্যেই এই আইন প্রস্তাব করা হয়েছে।”
এই ভোট অনুষ্ঠিত হয়েছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না। একই সময়ে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফরে রয়েছেন।
 
এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এক বিবৃতিতে এই ভোটকে “বিরোধীদের রাজনৈতিক উসকানি” বলে দাবি করে জানিয়েছে, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারা বলেছে, “সার্বভৌমত্ব প্রদর্শনের ভান নয়, বাস্তব পদক্ষেপই সত্যিকারের সার্বভৌমত্ব প্রমাণ করতে পারে।” বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম তীর সংযুক্ত হলে ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে।
 
এই বিলের বিরুদ্ধে ইতিমধ্যে ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, জর্ডান ও হামাসসহ বিভিন্ন পক্ষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা একটি একক ভূখণ্ড, যার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম দাবি গ্রহণযোগ্য নয়। হামাস জানিয়েছে, “এই বিল দখলদার ইসরায়েলের উপনিবেশবাদী মুখোশ খুলে দিয়েছে।”
 
কাতার এই পদক্ষেপকে “আন্তর্জাতিক আইনের প্রকাশ্য চ্যালেঞ্জ” বলে আখ্যায়িত করেছে, সৌদি আরব জানিয়েছে তারা “ইসরায়েলি দখলদার বাহিনীর সব ধরনের সম্প্রসারণ ও বসতি স্থাপন কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।”
জর্ডানও একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও দ্বিরাষ্ট্র সমাধানের পথে গুরুতর বাধা হিসেবে বর্ণনা করেছে। বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় সাত লাখ ইসরায়েলি অবৈধ বসতিতে বাস করছে—যা আন্তর্জাতিক আইনে অবৈধ ঘোষিত।
 
সূত্র: আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।