ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

গাজায় ত্রাণ প্রবেশে বাধ্য ইসরাইল, জানালো আন্তর্জাতিক বিচার আদালত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৩:১৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৩:১৭:৫৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
গাজায় ত্রাণ প্রবেশে বাধ্য ইসরাইল, জানালো আন্তর্জাতিক বিচার আদালত

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানিয়েছে, দখলদার শক্তি হিসেবে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে ইসরাইলের বাধ্যবাধকতা রয়েছে। বুধবার গাজায় ত্রাণ সরবরাহ সংক্রান্ত নির্দেশে এ মন্তব্য করে আইসিজে। আদালতের মতে, জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় সহায়তা দিতে গিয়ে কোনো নিরপেক্ষতা লঙ্ঘন করেনি।
 

ইসরাইল এর আগে ইউএনআরডব্লিউএর কার্যক্রমকে বিতর্কিত ঘোষণা করে এবং সংস্থাটির কিছু কর্মীর হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলে। তবে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ইসরাইল এই অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেনি। ইউএনআরডব্লিউএও অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
 

আইসিজের এই রায় গাজা ইস্যুতে গত দুই বছরে ইসরাইলের বিরুদ্ধে আদালতের তৃতীয় নির্দেশনা। এর আগে ২০২3 সালের জানুয়ারিতে ইসরাইলকে গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে এবং জুলাই মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে আদালত। গাজায় চলমান সংঘাতের মধ্যে এই রায় আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরাইলের ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
 

দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার পর আন্তর্জাতিক বিচার আদালতে গাজা ইস্যুটি নিয়মিত আলোচিত হয়ে আসছে। জাতিসংঘ আইসিজের কাছে ইউএনআরডব্লিউএর কার্যক্রমের বৈধতা যাচাইয়ের আবেদন করেছিল। যদিও আদালতের সিদ্ধান্ত মানতে কোনো রাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা নেই, তবে রায়টি জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর কাজকে সমর্থন জুগিয়েছে।
 

ইসরাইলি দূত এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ মন্তব্য করেছেন। অন্যদিকে মানবিক সংস্থাগুলো মনে করছে, এটি গাজায় মানবিক সহায়তার পথ কিছুটা হলেও উন্মুক্ত করবে।
 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধগ্রুপ ইসরাইলের মূল ভূখণ্ডে অভিযান চালালে দুই পক্ষের যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরাইল। দুই বছরের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে এখন পর্যন্ত ৬৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ ২০২৫ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র, মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যার অংশ হিসেবে সব জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।