ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

ইসরাইলি গোয়েন্দাদের নির্যাতনে দৃষ্টিশক্তি হারালেন ফিলিস্তিনি মাহমুদ আবু ফাউল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ০৮:৪১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ০৮:৪১:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
ইসরাইলি গোয়েন্দাদের নির্যাতনে দৃষ্টিশক্তি হারালেন ফিলিস্তিনি মাহমুদ আবু ফাউল ছবি: সংগৃহীত
ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের হেফাজতে নির্মম নির্যাতনের শিকার হয়ে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন মাহমুদ আবু ফাউল নামের এক ফিলিস্তিনি নাগরিক। সম্প্রতি মুক্তি পাওয়ার পর আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইসরাইলি বাহিনীর অমানবিক নির্যাতনের ভয়াবহ বিবরণ তুলে ধরেছেন।
 
আবু ফাউলের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দারা তাকে এমন অভিযোগ স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করেছিল যা সম্পূর্ণ মিথ্যা। তিনি তা প্রত্যাখ্যান করলে মাথায় প্রচণ্ড আঘাত করা হয়। “জ্ঞান ফেরার পর চোখ খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই দেখতে পাইনি—সবকিছু অন্ধকার,” বলেন তিনি। তখনই বুঝতে পারেন, তিনি চিরতরে দৃষ্টি হারিয়েছেন।
 
প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘৌতি জানিয়েছেন, আটক অবস্থায় আবু ফাউলকে ভয়ংকর শারীরিক নির্যাতন ও বৈদ্যুতিক শক দেওয়া হয়েছিল। এর ফলে তার মেরুদণ্ড ও পাঁজর ভেঙে যায়।
 
গাজার পূর্ববর্তী এক ইসরাইলি হামলায় তিনি আগেই একটি পা হারিয়েছিলেন। নতুন করে এই নির্যাতন তার শারীরিক অবস্থাকে আরও ভয়াবহ করে তুলেছে। প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন আবু ফাউল।
 
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ ধরনের ঘটনা ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরাইলি গোয়েন্দা সংস্থার নিয়মিত নিপীড়নের প্রমাণ বহন করে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন স্পষ্টভাবে লঙ্ঘন করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।