ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গাজায় যাত্রীবোঝাই বাসে বোমা হামলা: ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১০:৪০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১০:৪৯:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
গাজায় যাত্রীবোঝাই বাসে বোমা হামলা: ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ছবি সংগৃহীত

 

ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরাইল ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে একটি যাত্রীবোঝাই বাসে বোমা হামলা চালিয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) গাজার জায়তুন এলাকার সালাহ আল-দিন স্ট্রিটের কাছে এই হামলার ঘটনা ঘটে, যার ফলে যাত্রীরা আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বাসটিতে তখন ১০ জন যাত্রী ছিল এবং হামলার পর একজন কিশোরকে আহত উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও ঘটনাস্থল বিপজ্জনক হওয়ায় বাকিদের নিরাপদে উদ্ধার এখনও সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।
 

গাজার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল গত সপ্তাহ থেকেই হামলা অব্যাহত রেখেছে। গাজার এবং মিশরের সংযোগস্থল রাফাহ ক্রসিং এ সময় আরো খুলে দেওয়া হয়নি। হামাস আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরাইলকে রাফাহ ক্রসিং খুলতে চাপ দিতে আহ্বান জানাচ্ছে, যাতে গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি ত্রাণ পেতে পারে।
 

গত সপ্তাহে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের প্রচণ্ড হামলার ধারা বন্ধ হয়নি। গাজার ধ্বংসস্তূপে ১০ হাজারের অধিক ফিলিস্তিনি চাপা পড়ে আছেন, যাদের সম্পর্কে এখনও কোনো খবর আসেনি। সেই সঙ্গে জিম্মিদের মরদেহ ফেরত নিয়ে সংঘর্ষ চলছেই। হামাস দাবি করেছে, যারা মরদেহ তাদের কাছে রয়েছে সব ফেরত পাঠানো হয়েছে, আর বাকিরা এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে। মরদেহ উদ্ধারে সময় চাওয়া হয়েছে ইসরাইলের কাছে।
 

হামাস জানিয়েছে, তারা মৃত ইসরাইলি জিম্মিদের দ্রুত উদ্ধার করতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ও সরঞ্জাম ছাড়া বাকি মরদেহ আর ফেরত দিতে পারবে না। এর পাশাপাশি ইসরাইল হামাসের শর্ত পালন না করার অভিযোগ তুলে গাজার ওপর আবারও হামলার হুমকি দিয়েছে।
 

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে হামাস ২০ জন জিম্মিকে মুক্তি দেয়। এছাড়া দুই দফায় সাতটি মরদেহ এবং সর্বশেষ গত ১৫ অক্টোবর দুই জিম্মির মরদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে গাজায় প্রায় ১৯ জন জিম্মির মরদেহ রয়ে গেছে, যাদের বেশিরভাগ হামাসের নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হচ্ছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।