ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জেলে থাকলে সরকারি কর্মীর চাকরি যায়, মন্ত্রীর নয় কেন: প্রশ্ন মোদির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৫:৩৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৫:৩৭:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
জেলে থাকলে সরকারি কর্মীর চাকরি যায়, মন্ত্রীর নয় কেন: প্রশ্ন মোদির ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্ন তুলেছেন, সরকারি কর্মচারী জেলে গেলে চাকরি হারান, কিন্তু মন্ত্রীরা কেন জেলে থেকেও পদে বহাল থাকবেন?
 

শুক্রবার (২২ আগস্ট) বিহারের গয়ায় এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “যদি কোনো সরকারি কর্মচারী ৫০ ঘণ্টা জেলে থাকেন, তার চাকরি চলে যায়—তিনি গাড়িচালক, কেরানি বা পিয়ন যেই হোন না কেন। কিন্তু মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীও জেল থেকে সরকার চালাতে পারেন! এটা কি স্বাভাবিক?”
 

মোদি আরও বলেন, অতীতে দেখা গেছে, নেতারা জেলে বসে ফাইলে সই করেছেন, এমনকি সরকারি নির্দেশনাও জারি করেছেন। “যদি নেতারাই এমন আচরণ করেন, তাহলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই কীভাবে সম্ভব?”—যোগ করেন তিনি। এই মন্তব্য আসে এমন এক সময়, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি লোকসভায় ১৩০তম সংবিধান সংশোধনীসহ তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছেন। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী/মন্ত্রী যদি গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে ৩০ দিনের বেশি জেলে থাকেন, তবে রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাদের পদ থেকে অপসারণ করতে পারবেন।
 

এই বিল পেশ হতেই বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সাংসদরা হট্টগোল শুরু করেন, ওয়েলে নেমে স্লোগান দেন। এমনকি তৃণমূল সাংসদরা বিলের কপি ছিঁড়ে অমিত শাহর দিকে নিক্ষেপ করেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অধিবেশন মুলতুবি ঘোষণা করতে বাধ্য হন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাজনৈতিক মহল মনে করছে, এই বিল আইনে পরিণত করা সহজ হবে না, কারণ সংসদের দুই কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন পাওয়া প্রয়োজন।
 

প্রসঙ্গত, মোদির বক্তব্যকে অনেকে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রতি ইঙ্গিত বলে মনে করছেন। কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে জেল থেকে সরকার চালিয়েছিলেন, পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান এবং পদত্যাগ করেন।
 

আগামীতে মোদি পশ্চিমবঙ্গে আসবেন এবং কলকাতায় নতুন মেট্রো রুট উদ্বোধনসহ দমদমে একটি জনসভায় যোগ দেবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।