ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত: আনোয়ার ইব্রাহিমের কন্যা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:৩৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:৩৪:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত: আনোয়ার ইব্রাহিমের কন্যা আনোয়ার ইব্রাহিম ও তার কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শোক প্রকাশের পর এবার শোক জানিয়েছেন তার কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার।
 
বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত। ২১ জুলাই ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। বাংলাদেশের এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে বাংলাদেশের ভাই ও বোনদের প্রতি সংহতি প্রকাশ করছি এবং দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।”
 
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু এবং শতাধিক আহতের তথ্য জানিয়েছে সরকার।
 
নুরুল ইজ্জাহ আনোয়ার মালয়েশিয়ার একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা। তিনি রাজনৈতিক দল পার্টি কিয়ানান রাকয়াতের (পিকেআর) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ‘পলিটি’ নামক একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, যা নারী ও তরুণদের ক্ষমতায়নে কাজ করে। বাবার কারাবন্দি অবস্থায় তিনিই দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলের ক্ষমতায় আসতে সহায়তা করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।