ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মতিঝিলে বিস্ফোরণের শব্দে পথচারীর চোখে আঘাত, হাসপাতালে ভর্তি

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বিস্ফোরণের শব্দের পর আহত হন এক পথচারী, ঘটনার কারণ নিশ্চিত নয়।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১০:৩৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১০:৩৩:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
মতিঝিলে বিস্ফোরণের শব্দে পথচারীর চোখে আঘাত, হাসপাতালে ভর্তি ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে বিস্ফোরণের মতো একটি শব্দ শোনার পর মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত মিরাজের বাম চোখে আঘাত লাগে এবং পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তবে ঘটনাটি বোমা বিস্ফোরণ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
আহতের বন্ধু শামছুল হক জানান, তারা দুজন রাজধানী মার্কেট থেকে কেনাকাটা শেষে রিকশায় করে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে নামেন। এ সময় হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই অজ্ঞাত কোনো বস্তু এসে মিরাজের বাম চোখে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়।
 
শামছুল হক আরও বলেন, সেখানে প্রকৃতপক্ষে কোনো বোমা বিস্ফোরণ ঘটেছিল কি না, সে বিষয়ে তারা নিশ্চিত নন।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তিকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে চোখের বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।