ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের বার্তা

আইনশৃঙ্খলা, বিনিয়োগ পরিবেশ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরলেন ডা. শফিকুর রহমান।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৯:১৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৯:১৯:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের বার্তা ছবি: সংগৃহীত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশের বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এসব সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
 
শুক্রবার ২৪ জুলাই দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির মাল্টিপারপাস হলে ঢাকা জেলা জামায়াত আয়োজিত সদস্য রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেন অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়ে মন্তব্য বা দায়িত্ব পালনের পরিবর্তে নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমে অধিক মনোযোগ দেন। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রধানমন্ত্রীকেই পালন করতে দেওয়া উচিত এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অগ্রাধিকার দেওয়া।
 
তিনি আরও অভিযোগ করেন, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজির কারণে দেশি ও বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এ প্রসঙ্গে সম্প্রতি এক সাবেক হুইপের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজিকে অনিবার্য হিসেবে উপস্থাপনের চেষ্টা উদ্বেগজনক এবং এ ধরনের দৃষ্টিভঙ্গি সমস্যার সমাধানে সহায়ক নয়।
 
চাঁদাবাজি বন্ধে সরকারের সদিচ্ছার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, আন্তরিক উদ্যোগ থাকলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব, অন্যথায় তা অব্যাহত থাকার আশঙ্কা থাকে।
 
আন্তর্জাতিক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি দেশের জনগণেরই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে এবং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে না। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়েও অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করবে না।
 
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হলে এর প্রভাব পার্শ্ববর্তী অঞ্চলগুলোর ওপরও পড়তে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।