ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে আগুন, সবজির দাম এখন শতকের ঘরে

টানা বর্ষণে সরবরাহ কমে রাজধানীর বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতারা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০২:৪১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০২:৪১:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
টানা বৃষ্টিতে কাঁচাবাজারে আগুন, সবজির দাম এখন শতকের ঘরে ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণের প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকার ওপরে উঠেছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচ ও টমেটোর, যা অনেক ক্রেতার নাগালের বাইরে চলে গেছে।
 

বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা এবং টমেটো ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গোল বেগুন ১৬০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, শসা ১৪০ থেকে ১৬০ টাকা, গাজর ১৩০ টাকা, উচ্ছে ১৪০ টাকা এবং করলা ও বরবটি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
 

তুলনামূলক কম দামের সবজির মধ্যে কচুর লতি ১০০ টাকা এবং ঢেঁড়স, পটল ও চিচিঙ্গা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে এখনও তুলনামূলক সাশ্রয়ী, যার দাম কেজিপ্রতি ৪০ টাকা। এছাড়া প্রতিটি লাউ ১০০ টাকা এবং জালি কুমড়া ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
 

ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের ভাষ্য, অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন উৎপাদনকারী এলাকায় সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় জমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকেরা পর্যাপ্ত সবজি বাজারে আনতে পারছেন না। একই সঙ্গে বৃষ্টির কারণে পরিবহন ব্যবস্থাও ব্যাহত হওয়ায় পাইকারি বাজারে সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় যোগান কম থাকায় খুচরা বাজারে দাম বেড়েছে বলে তারা জানান।
 

আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সবজির দামে স্বস্তি ফেরার সম্ভাবনা কম বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
 

এদিকে সপ্তাহের ছুটির দিনে বাজার করতে এসে উচ্চ দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর ব্যয় বেড়েছে। অনেক ভোক্তার অভিযোগ, বাজারে কার্যকর নজরদারি ও নিয়মিত মনিটরিংয়ের অভাবেও মূল্য নিয়ন্ত্রণে আসছে না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।