ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ট্রাম্পের হামলার বড় ছক সত্ত্বেও আলোচনার দুয়ার খোলা রাখছে ইরান

উত্তেজনা বাড়লেও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি নাকচ করছে না তেহরান।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ১২:১৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ১২:১৬:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
ট্রাম্পের হামলার বড় ছক সত্ত্বেও আলোচনার দুয়ার খোলা রাখছে ইরান ছবি: সংগৃহীত
ইরানে অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ সামরিক হামলার ছক কষছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন চরম হুমকির পরও তেহরান জানিয়েছে, তারা এখনো কূটনীতি বা আলোচনার দুয়ার খোলা রেখেছে।
 
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে ট্রাম্প জানান, তেহরানকে এখনো যথেষ্ট মূল্য চোকাতে হয়নি। তাই তিনি ইরানে একটি নজিরবিহীন হামলার খুব কাছাকাছি রয়েছেন। চাইলে ইসরায়েলও দুই মিনিটের মধ্যে এই হামলায় যোগ দিতে পারে বলে সতর্ক করেন তিনি।
 
ট্রাম্পের এই হুমকির পরই আল জাজিরার কাছে কড়া প্রতিক্রিয়া জানান ইরানের এক শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা। তিনি বলেন, চরম বেপরোয়া হয়ে ওঠা যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করছে। গত ১৭ জুনের সমঝোতা স্মারক (MoU) থেকে যুক্তরাষ্ট্রের সরে আসাই মূলত বর্তমান এই পরিস্থিতির জন্য দায়ী।
 
ওই কর্মকর্তা নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী বক্তব্য ও পদক্ষেপের পরও ইরান কূটনীতির পথ বন্ধ করেনি। মধ্যস্থতাকারীদের মাধ্যমে এখনো দুপক্ষের বার্তা আদান-প্রদান চলছে। তবে পরিস্থিতি বিবেচনায় তেহরান সব ধরনের সামরিক বিকল্পও টেবিলে প্রস্তুত রেখেছে।
 
অন্যদিকে, মার্কিন হামলায় সহায়তা করলে যুক্তরাজ্যেও পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
 
বৃহস্পতিবার ইরানের তাসনিম নিউজের খবরে বলা হয়, ভারত মহাসাগরে থাকা মার্কিন জাহাজগুলোর ক্রুজ মিসাইল ফুরিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে ‘বি-১ ল্যান্সার’ যুদ্ধবিমান ওড়াচ্ছে। যুক্তরাজ্যকে সতর্ক করে আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, ইরানের মাটিতে হামলার জন্য ব্যবহৃত যেকোনো দেশের ঘাঁটি তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।