ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

মালদহে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ান নিহত, আহত এক

বৈষ্ণবনগর ক্যাম্পে বাকবিতণ্ডার জেরে গুলিচালনার ঘটনা, অভিযুক্ত জওয়ান আটক
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৭:০৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৭:০৪:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
মালদহে সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ান নিহত, আহত এক ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় সহকর্মীর গুলিতে দুই বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন একজন।
 
বৃহস্পতিবার (২৩ জুলাই) পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে এ ঘটনা ঘটে। জানা গেছে, এদিন ক্যাম্পের ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটেলিয়নের কিছু জওয়ানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, এরপরেই চলে গুলি।
 
বিএসএফের ১১৯ নম্বর ব্যাটালিয়ন এবং ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রাজশাহী সীমান্তের এপারে পশ্চিমবঙ্গের মালদহ জেলার বৈষ্ণবনগরে। বৃহস্পতিবার দুপুরে সেখানে বিবাদে জড়ান দুই ব্যাটেলিয়নের কয়েকজন বিএসএফ জওয়ান। এরপরেই সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ১১৯ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান শিবম মিশ্রের বিরুদ্ধে। তিনি ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা। তার গুলিতেই মৃত্যু হয় ৭১ নম্বর ব্যাটেলিয়নের দুই বিএসএফ জওয়ানের। গুরুতর আহত হন একজন ৭১ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান।
 
নিহতরা হলেন, অজয় কুমার সিং বয়স (৫১) এবং আম্বদর সুরেশ দরগু (৩৭)। গুরুতর আহত হয়েছেন বিকাশ ব্রম্ম (৪৪)। তিনি বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত দুই জওয়ানের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
 
বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়া হয়নি। তবে বিএসএফ সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে জওয়ানরা বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় এ গুলির ঘটনা ঘটে। অভিযুক্ত শিবমের বিরুদ্ধে এক বছর আগেও সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বিএসএফের নিজস্ব আইনে তার শাস্তি হয়েছিল। দিন কয়েক আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। সম্প্রতি তাকে বাড়ি ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তার মধ্যেই ফের এই কাণ্ড।
 
জানা গেছে,ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
 
বিএসএফের মালদহ সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, তাদের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্তকে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।