ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

মুম্বাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীকে ভুয়া মাদক মামলায় ফাঁসানোর হুমকি

পকেটে মাদক গুঁজে জীবন বরবাদ করে দেওয়ার হুংকার সহকারী পুলিশ পরিদর্শক পবন সংলের, ভাইরাল ভিডিওর জেরে মুম্বাই পুলিশের তদন্ত শুরু
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৭-২০২৬ ০৫:৩৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৬ ০৫:৩৯:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
মুম্বাইয়ে আন্দোলনরত শিক্ষার্থীকে ভুয়া মাদক মামলায় ফাঁসানোর হুমকি ছবি: সংগৃহীত
মুম্বাইয়ে ‘নিট’ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের আটক করার পর তাদের পকেটে ভুয়া মাদক রেখে সাজানো মামলায় ফাঁসিয়ে জীবন বরবাদ করে দেওয়ার হুমকি দিয়েছেন এক মহারাষ্ট্র পুলিশ কর্মকর্তা।
 
২৩ জুলাই (বৃহস্পতিবার) সামাজিক মাধ্যম 'এক্স'-এ ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, আটক করার পর পুলিশের গাড়ির ভেতরে বসে পবন সংলে নামের ওই সহকারী পুলিশ পরিদর্শক আন্দোলনকারীদের এই হুমকি দিচ্ছেন।
 
ভিডিওটি ভাইরাল হওয়ার পর মুম্বাই পুলিশ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তা পবন সংলেকে সিওন থানা থেকে সরিয়ে মোটর ভেহিকেল ডিপার্টমেন্টে সংযুক্ত করা হয়েছে।
 
আন্দোলনকারী ছাত্রদের যে একজন গোপনে নিজের ফোনে ভিডিও রেকর্ড করছিলেন, তা ওই পুলিশ কর্মকর্তার জানা ছিল না। ভিডিওতে তাকে ক্ষুব্ধ কণ্ঠে বলতে শোনা যায়, “তোদের যদি আবার এই এলাকায় দেখি, তবে সোজা ৫০ গ্রাম গুঁড়ো পাউডার (মাদক) তোদের পকেটে ঢুকিয়ে দেব। ব্যস, খেলা শেষ! তোদের পুরো জীবন ধ্বংস হয়ে যাবে।” তিনি আরও যোগ করেন, “তোদের জন্য আমাদের এখন যত ঝক্কি পোহাতে হচ্ছে।”
 
ভিডিওটি শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি একইভাবে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখাতে থাকেন। তবে এক চরম নাটকীয় পরিস্থিতিতে দেখা যায়, ওই কর্মকর্তা জীবন বরবাদ করে দেওয়ার হুংকার দিলেও গাড়ি থাকা ছাত্ররা কিন্তু ভয় না পেয়ে হাসাহাসি করছিলেন।
 
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে মুম্বাই কংগ্রেস বলেছে, “ভিডিওর তথ্য যদি সত্যি হয়ে থাকে, তবে এটি কেবল ছাত্রদের ভয় দেখানোর চেষ্টা নয়, বরং এটি নাগরিকের গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত।”
 
উল্লেখ্য, দেশজুড়ে ছড়িয়ে পড়া নিট আন্দোলনের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থার জবাবে তরুণদের ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাওয়া যাচ্ছে। একদিকের পুলিশি তাণ্ডবের মুখোমুখি ছাত্ররা যেমন সাহস দেখাচ্ছে, তেমনি পটনায় আন্দোলনের সময় পুলিশের ছোড়া ওয়াটার ক্যাননের জলকামানকে উৎসবে রূপ দিয়ে পানিতে নেচে-গেয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে আন্দোলনকারীদের।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।