পুলিশি হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
রাহুল গান্ধীর বাসভবনে বিরোধীদের জরুরি বৈঠক, উত্তপ্ত ভারতীয় রাজনীতি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:৫৮:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:৫৮:৫১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮২ বার পঠিত
ছবি: সংগৃহীত
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় এ ঘোষণা দেয় সংগঠনটি।
এক্স বার্তায় বলা হয়েছে, প্রতিটি সমাবেশের সম্মুখভাগ থেকে শিক্ষার্থীদের মূল দাবিগুলো যেন স্পষ্টভাবে পড়ে শোনানো হয়। একই সঙ্গে কর্মসূচির সার্বিক অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলো সহজ করতে বিভিন্ন ছাত্র সংগঠন ও অন্যান্য সংশ্লিষ্ট দলগুলোকে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সিজেপির এই বিক্ষোভের ডাক এমন এক সময়ে এলো যখন প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে ভারতের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে ইতোমধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী দলের শীর্ষ নেতারা এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।