ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাহ উদ্দিন নিহত

দুটি গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:১৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:১৪:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা সালাহ উদ্দিন নিহত ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের সঙ্গে দুটি গাড়ির সংঘর্ষে সালাহ উদ্দিন (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৩ জুলাই দুপুরে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
 

নিহত সালাহ উদ্দিন মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সালাহ উদ্দিন। পথে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বর এলাকায় সেভেন রিং সিমেন্টের তেলবাহী একটি গাড়ি এবং চিটাগং অনলাইন লিমিটেডের একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

দুর্ঘটনার খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল, তেলবাহী গাড়ি এবং পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
 

মিরসরাই থানা যুবদলের প্রধান সমন্বয়ক এস এম সুমন বলেন, নিহত সালাহ উদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় যুবদল নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।