ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

বন্যায় স্থগিত হওয়ার পর পূর্বনির্ধারিত রুটিনে পরীক্ষা শুরুর ঘোষণা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৩:২৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৩:২৩:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ছবি: সংগৃহীত

পরীক্ষা স্থগিতের পর নতুন সূচি অনুযায়ী রুটিন মেনে পরীক্ষা নেওয়ার ঘোষণা
 

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নিয়মিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়া হবে।
 

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।
 

তিনি বলেন, আগামী ২৭ জুলাই থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা শুরু হবে। নিয়মিত পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ার পর বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি অনুযায়ী সেগুলো আয়োজন করা হবে।
 

এর আগে, দেশের বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় পরীক্ষার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।